Breaking News
Home / TRENDING / দুধর্ষ চুরি: ৩টি গেট, ১৭ তালা ভেঙে সোনার দোকানের সর্বস্ব লুঠ

দুধর্ষ চুরি: ৩টি গেট, ১৭ তালা ভেঙে সোনার দোকানের সর্বস্ব লুঠ

নিজস্ব সংবাদদাতা:

দিওয়ালি আগে বড় দাও মারল চোর। সোনার দোকানের যাবতীয় সুরক্ষা ভেঙে নিয়ে গেল ৩০ ভরি সোনা ও ৪০ কেজির রুপোর গয়না। এই দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে মুর্শিদাবাদের বেলডাঙা থানা এলাকায়। চোর  গভীর রাতে এই কাণ্ড করে। একে একে দোকানের ৩টি গেট ও ১৭টি তালা ভাঙা হয়। প্রায় ৩০ ভরি সোনা ও ৪০ কেজি গয়না লুট হয়েছে বলে জানা গিয়েছে। সোনার দোকানের মালিকের অন্তত সেরকমই দাবি।

বেলডাঙা থানার সারগাছিতে রীতিমতো আটঘাট বেঁধে চুরি হয়। কারণ চুরি করার আগে দোকানের বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়া হয়। সব কাজে সেরে সিসি টিভি ক্যামেরার হার্ডডিস্ক নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। সোমবার ভোরে নামাজ পড়তে যাওয়ার পথে বিষয়টি নজরে পড়ে স্থানীয়দের। ঘটনাস্থলে পৌঁছে পুলিশে খবর দেয় দোকান মালিক। ঘটনার সত্যতা যাচাই করে তদন্ত শুরু করেছে বেলডাঙা থানার পুলিশ। দোকানের ৩টি গেট ও ১৭টি তালা ভেঙে এই চুরির ঘটনায় একাধিক ব্যক্তি জড়িত রয়েছে বলে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান।

দীপাবলির প্রাক্কালে এলাকায় এই দুর্ধর্ষ চুরির ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *