নিজস্ব সংবাদদাতা:
দক্ষিণেশ্বরের নব নির্মিত স্কাইওয়াক উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। আজ বিকেলে নির্দিষ্ট সময়ের ২০ মিনিট আগেই দক্ষিণেশ্বর মন্দিরে চত্বরে পৌঁছে যান মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্কাইওয়াকের। এদিন মুখ্যমন্ত্রী পুজোও দেন মন্দিরে। দক্ষিণেশ্বর স্টেশন থেকে মন্দিরের গেট অবধি দীর্ঘ রানি রাসমণি স্কাইওয়াকটি আগামীকাল থেকে খুলে দেওয়া হবে জনসাধারণের জন্যে।
উল্লেখ্য, এই অত্যাধুনিক স্কাইওয়াকটির দৈর্ঘ ৩৪০মিটার। চওড়া ১০.১৫মিটার। স্কাইওয়াকটিতে রয়েছে ১৪টি এসকেলেটর ও ৪টি লিফট। । ৬০ কোটি টাকা খরচ হয়েছে স্কাইওয়াকটি নির্মাণে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news