নিজস্ব সংবাদদাতা:
ঝাড়গ্রাম, ৫ নভেম্বর: পুজোর আগে মুখ্যমন্ত্রীর ঘোষিত বর্ধিত বেতন না পাওয়ায় সুসংহত শিশুবিকাশ প্রকল্প-এর অধীন কর্মীরা আজ প্রকল্প কার্যালয়গুলিতে বিক্ষোভ দেখালেন।
উল্লেখ্য,পুজোর এক মাস আগে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আইসিডিএস কর্মীদের ১০০০ টাকা করে বেতন বৃদ্ধির কথা ঘোষণা করেন। কিন্তু তাঁরা বেতন তোলার সময় দেখেন তাদের মূল বেতনের সঙ্গে মাত্র ৩০০ টাকা বেশি দেওয়া হয়েছে। এতেই বিক্ষোভে ফেটে পড়েন আইসিডিএস কর্মীরা। তাঁরা আজ নয়াগ্রাম, গোপীবল্লভপুর, সাঁকরাইল, বেলপাহাড়ি সহ জঙ্গলমহলের সমস্ত আইসিডিএস কার্যালয়ে মিছিল করে বিক্ষোভ দেখান।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news