Breaking News
Home / TRENDING (page 705)

TRENDING

Get all news related to trending, trending news, photos trending, trending photos, viral photos, viral videos, viral pictures, trends on Facebook. trending on facebook, facebook trending news, videos on facebook, video news, trending news

খড়্গপুরে শপিংমলে ভয়াবহ আগুন, ভষ্মীভূত একটি ফ্লোর

নিজস্ব সংবাদদাতা: পশ্চিম মেদিনীপুর, ৭ নভেম্বর: দিওয়ালির  সকালে আগুনে পুড়লো খড়্গপুর শহরের মালঞ্চ রোডের একটি শপিংমল। বুধবার ভোরবেলা প্রাতঃভ্রমণে বেরিয়ে সাধারণ মানুষের চোখে পড়ে ওই শপিং মল থেকে ধোঁয়া বার হচ্ছে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকলে। ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন আসে। স্থানীয় মানুষের সহযোগিতায় এবং দুটি ইঞ্জিনের চেষ্টায় প্রায় …

আরও পড়ুন »

রামানন্দ গোস্বামীর সাধনস্থল, মানকরের বড়-মা কালী

নিজস্ব সংবাদদাতা: দুর্গাপুর, ৭ নভেম্বর: চিরাচরিত প্রথা মেনে পুজো হল মানকরের বড়-মা কালীর। মঙ্গলবার কালীপুজোকে ঘিরে রাতভর দর্শনার্থীদের ঢল নেমেছিল মানকরে। আসারই কথা, কারণ ৭০০ বছরের পুরোনো এই পুজোতে মিলেমিশে আছে কত লৌকিক অলৌকিক কাহিনি। তার উপর সাধক রামানন্দ গোস্বামীর স্মৃতি বিজড়িত পীঠস্থান। রামানন্দ গোস্বামী এই কালী পুজো শুরু করেন। …

আরও পড়ুন »

মিশন ২০১৯: মুকুলের বাড়িতেই বিজেপির কন্ট্রোল রুম

নীল বণিক: মুকুল রায়ের এলগিন রোডের বাড়িতেই হচ্ছে বিজেপির লোকসভা ভোটের কন্ট্রোল রুম। পুজো মিটতেই গেরুয়া শিবিরের রাজ্যের শীর্ষ নেতা ২০১৯-এর লোকসভা ভোটের জন্য ঝাঁপাতে চলেছেন। উল্লেখ্য যে আসন্ন লোকসভা ভোটের বৈতরণী পার হবার জন্য মুকুলের রায়কে দায়িত্ব দিয়েছে দিল্লি। সেই গুরু দায়িত্ব পালন করার জন্য মুকুল রায় প্রস্তুতিও শুরু …

আরও পড়ুন »

দেবী কালিকার উদ্ভব ও ক্রমবিকাশের আশ্চর্য ইতিহাস

 পার্থসারথি পাণ্ডা চার বেদে দেবী কালিকার কোনও উল্লেখ নেই, তাই তিনি বৈদিক দেবী নন। প্রাচীন বেদ, ঋকবেদের রাত্রিসূক্তে রাত্রিদেবীর কথা আছে, ইনি ঘোর কৃষ্ণবর্ণা ভয়ঙ্করী—ইনি রাত্রির দেবী, বর্ণ-লক্ষণ ছাড়া দেবী কালিকার সঙ্গে তাঁর কোনও মিল নেই। তাই তাঁকে দেবী কালিকার আদিরূপ হিসেবে কল্পনা করা নেহাতই কষ্টকল্পনা ছাড়া আর কিছুই নয়। …

আরও পড়ুন »

এটিএম লুঠ করতে গিয়ে ধরা পড়ল যুবক

নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর: দুর্গাপুর সিটি সেন্টারে একটি এটিএম ভেঙে লুঠ করতে গিয়ে ধরা পড়ল দুষ্কৃতী। ঘটনায় জানা গিয়েছে মঙ্গলবার সকালে দুই যুবক দুর্গাপুরের সিটি সেন্টারে কল্পতরু বিল্ডিংয়ে একটি বেসরকারী ব্যাঙ্কের এটিএমে ঢুকে সেখানে চেক ড্রপ বক্সটি ভেঙ্গে পালানোর চেষ্টা করে। ওইসময় নিরাপত্তারক্ষীর চিৎকার আশেপাশের লোকজন ওই দুই যুবকের একজনকে ধরে …

আরও পড়ুন »

কালীপুজো কাটতেই ঝড়ের ভ্রুকুটি রাজ্যে

নিজস্ব সংবাদদাতা: বুধবার রাজ্যের বেশ কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানাল আবহাওয়া দফতর। পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুরের কয়েকটি জায়গা এবং দক্ষিণ ২৪ পরগণায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। আজ থেকেই উত্তুরে হাওয়া বইতে পারে বলেও জানা গিয়েছে। কলকাতা, হাওড়া, হুগলিতেও ঝড় এবং …

আরও পড়ুন »

বেলুড় মঠে সাড়ম্বরে অনুষ্ঠিত কালী পুজো

নিজস্ব সংবাদদাতা, হাওড়া: মঙ্গলবার দীপান্বিতা অমাবস্যায় বেলুড় মঠে সাড়ম্বরে পালিত হল কালী পূজা। শোনা যায়, ঠাকুর রামকৃষ্ণ পরমহংস যখন জয়রামবাটীতে থাকাকালীন একদিন স্বামী বিবেকানন্দ সেখানে উপস্থিত হয়েছিলেন এবং সেখানে ঠাকুরকে কালী রুপে পূজা করেছিলেন।পরে অবশ্য বেলুড় মঠ নির্মাণ হলে এখানে কালী পূজা শুরু করেন। আর তারপর থেকেই বেলুড় মঠে কালী …

আরও পড়ুন »

ভারতীয় সেনার সঙ্গে দেওয়ালী কাটাবেন মোদি

ওয়েব ডেস্ক: দেওয়ালী উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার সকালে সোশাল মিডিয়ায় ট্যুইট করে সকলকে দীপাবলির শুভেচ্ছা জানান মোদি। দীপাবলি উপলক্ষ্যে পঞ্জাব সীমান্তে মোতায়েন ভারতীয় সেনা জওয়ানদের সঙ্গে আজকের দিনটা কাটাবেন মোদি। তার আগে প্রধানমন্ত্রী কেদারনাথ ধামে যাবেন। সেখানে পুজো দেওয়ার পর কেদারপুরীর নির্মাণ কাজ ঘুরে দেখবেন মোদি। …

আরও পড়ুন »

জানেন কি, বঙ্গদেশে কার হাতে কীভাবে ঘটেছিল কালী পুজোর প্রসার?

পার্থসারথি পাণ্ডা নবদ্বীপের অধিপতি কৃষ্ণনাগরিক মহারাজা কৃষ্ণচন্দ্র রায় ছিলেন ঘোর শাক্ত। কিংবদন্তী অনুসারে তিনি যেমন শারদীয়া দুর্গা পুজোর প্রসার ঘটিয়েছিলেন, তেমনি হৈমন্তী কালী পুজোর প্রসারও ঘটে তাঁরই হাতে। তাঁর আগে তান্ত্রিকদের মধ্যে দেবী কালিকার বিভিন্নরূপের উপাসনার প্রচলন থাকলেও, তা ছিল অত্যন্ত গুহ্য বা গোপনীয়, সাধরণের মধ্যে তেমন প্রচলন ছিল না। …

আরও পড়ুন »

আকাশপ্রদীপ ও আলোকময়ী দেবী কালী

পার্থসারথি পাণ্ডা :  ভক্তকবি কাজী নজরুল ইসলাম লিখেছেন ‘কালো মেয়ের পায়ের তলায় দেখে যা আলোর নাচন’। শ্যামাঙ্গী সেই মেয়ের নাম, ‘কালী’। ‘দুর্গা’, ‘কালী’—আদ্যাশক্তি মহামায়ার একই সত্তার দুই রূপ। দুর্গা গৌরবর্ণা, তাই তাঁর নাম গৌরী; কালী শ্যামবর্ণা, তাই তিনি শ্যামা। দুজনেই অশুভশক্তির সমূল বিনাশ ঘটিয়ে শুভশক্তিকে রক্ষা করেন; ভক্তের কাছে তাঁরা …

আরও পড়ুন »

পাহাড়ের কাগ, কুকুর ও গাই তিহার, পড়ুন অন্য দীপাবলি

 কিশোর ঘোষ: কার্তিক মাসের এই কৃষ্ণপক্ষে পাহাড়ে শুরু হয়ে গেছে কাক, কুকুর ও গো-মাতার পুজো। যে সময় গোটা ভারত মেতে ওঠে দিওয়ালির আনন্দে, যখন আমরা বাঙালিরা মা-কালীর আরাধনায় নতজানু হই, সেই সময় দার্জিলিং-এ হয় সেখানকার নিজস্ব রীতির ‘তিহার’ (তেওহার বা ফেস্টিভেল)। যে তিহারের শুরু অবশ্যই দুর্গাপুজোতে, চলবে ভাইটিকা (ভাইফোটা) অবধি। …

আরও পড়ুন »

রাজনৈতিক সংঘর্ষে আবার উত্তপ্ত চোপড়া

নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুর: উত্তরদিনাজপুরের লক্ষ্মীপুরের পর ফের উত্তপ্ত হয়ে উঠল চোপড়ার ঘিরনীগাঁ গ্রামপঞ্চায়েতের ধনীর ঘাট এলাকা। তৃণমূল কংগ্রেস ও সিপিএম, কংগ্রেস জোটের সংঘর্ষে আহত উভয় পক্ষের পাঁচ জন। আশঙ্কাজনক এক জন। আহতদের প্রথমে স্থানীয় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ও পরে ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্ত্তি করা হয়েছে। পুলিশ সুত্রে জানা গিয়েছে, …

আরও পড়ুন »

সৌদি আরবে প্রথম পরমাণু গবেষণা কেন্দ্রের স্থাপনা

ওয়েব ডেস্ক: সৌদি আরবের শাহজাদা মহম্মদ বিন সলমন দেশের প্রথম পরমাণু গবেষণা কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন। সোমবার রিয়াধের কিং আবদুলাজিজি শহরে এই গবেষণা কেন্দ্রের ভিত্তি স্থাপন করা হয়। তেলের খনির দেশ সৌদি আরবে বিকল্প শক্তি হিসেবে পরমাণু শক্তিকে কীভাবে ব্যবহার করা যায় সেই নিয়েই গবেষণা হবে এই কেন্দ্রে। তবে কবে …

আরও পড়ুন »

কলকাতা বিমানবন্দর থেকে গ্রেফতার নীরব মোদি ঘনিষ্ঠ

নিজস্ব সংবাদদাতা: পিএনবি কেলেঙ্কারিতে বড় সাফল্য হাতে এল ইডির । সোমবার রাতে কলকাতা বিমানবন্দর থেকে গ্রেফতার করা হল নীরব মোদি ঘনিষ্ঠ দীপক কৃষ্ণ রাও কুলকার্নিকে। সোমবার রাতে তাঁকে ইমিগ্রেশন দফতর দীপক কৃষ্ণ রাওকে আটক করে। তাঁর বিরুদ্ধে লুক আউট নোটিস জারি করেছিল মুম্বইয়ের ইডি। এরপর কলকাতা ইডির তরফে দুই কর্তা …

আরও পড়ুন »

হিজবুলে যোগ দেওয়া জওয়ানকে খতম করল সেনা

ওয়েব ডেস্ক: জম্মু কাশ্মীরের শোপিয়ানে দুই জঙ্গিকে খতম করল সেনা। এদের মধ্যে একজন ভারতীয় সেনারই জওয়ান ছিল। ইদ্রিশ সুলতান নামের ওই জওয়ান কয়েকদিন আগে হিজবুল মুজাহিদীনে যোগ দিয়েছিল বলে খবর। সে কাশ্মীর লাইট ইনফ্যান্ট্রির জওয়ান ছিল। আরেক মৃত জঙ্গির নাম আমির হুসেন রাঠোর। মঙ্গলবার ভোরে শোপিয়ানের জাইনাপোরায় হিজবুল জঙ্গিরা লুকিয়ে …

আরও পড়ুন »

আবার ধোয়াশায় ঢাকছে রাজধানী

ওয়েব ডেস্ক: আবার দূষণে ঢাকছে রাজধানী। হাওয়ার দিক পরিবর্তনে পঞ্জাব, হরিয়ানার দিক থেকে ধোঁয়া এসে রাজধানী দিল্লির বাতাস দূষণে ভরে গিয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশ সত্ত্বেও দিল্লির গ্রামীণ এলাকা, হরিয়ানা এবং পঞ্জাবে খেতের ফসল পোড়ানো অব্যাহত রয়েছে। ফলে বিশেষজ্ঞদের মতে, দেওয়ালীর দিন অন্যান্য বছরের তুলনায় অর্ধেক  বাজি পুড়লেও ‘অতি ক্ষতিকর’ মাত্রায় …

আরও পড়ুন »