Breaking News
Home / TRENDING / ৫ ঘন্টার মধ্যেই সবরীমালায় ধ্বস্তাধ্বস্তি, মারামারি, আহত ১

৫ ঘন্টার মধ্যেই সবরীমালায় ধ্বস্তাধ্বস্তি, মারামারি, আহত ১

ওয়েব ডেস্ক:
৫ ঘন্টার মধ্যে ধ্বস্তাধ্বস্তি, মারামারি, রাস্তা আটকানো সবই চলল সবরীমালায়। ঘটনায় আহত এক চিত্র সাংবাদিক। সোমবার সবরীমালা মন্দিরের ১৮ সিড়ি ওঠার পরই এক মহিলাকে  আটকে দেয় বিক্ষোভকারীরা। অভিযোগ, এই মহিলার বয়স ৫০ র কম। ওই মহিলা বারবার অনুরোধ করা সত্ত্বেও বিক্ষোভকারিরা চেঁচামেচি করতে থাকে। পরে মহিলা আধার কার্ড দেখালে জানা যায় তাঁর বয়স ৫২ বছর। এই ধ্বস্তাধ্বস্তির জেরে আহত হন এক চিত্র সাংবাদিক। গন্ডগোলের জেরে আয়াপ্পার দর্শন না করেই ফিরতে হয় ওই মহিলাকেও। সোমবার সবরীমালায় মহিলাদের সংখ্যা ছিল কম। উল্লেখ্য, সোমবার সকালে চিথিরা আত্তাথিরুনাল পুজো উপলক্ষ্যে মন্দিরের দরজা খোলা হয়। গত মাসে সবরীমালা মন্দিরে সব বয়সী মহিলাদের ঢোকার অধিকার রয়েছে, জানিয়ে সুপ্রিম কোর্টের রায়ের পর থেকেই বিক্ষোভকারিরা প্রদর্শন করতে থাকে মন্দিরে । ঢুকতে বাধা দেওয়া হয় মহিলা সাংবাদিকদের । এবার মন্দির খোলার আগেই বিভিন্ন সংবাদ মাধ্যমে চিঠি দিয়ে মহিলা সাংবাদিকদের পাঠাতে নিষেধ করেছিল হিন্দু সংগঠনগুলি।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *