Breaking News
Home / TRENDING (page 695)

TRENDING

Get all news related to trending, trending news, photos trending, trending photos, viral photos, viral videos, viral pictures, trends on Facebook. trending on facebook, facebook trending news, videos on facebook, video news, trending news

পুলওয়ামায় গ্রেনেড হামলায় সেনার মৃত্যু

ওয়েব ডেষ্ক: জম্মু কাশ্মীরের পুলওয়ামায় গ্রেনেড হামলায় এক সিআরপিএফ জওয়ানের মৃত্যু হয়েছে। রবিবার পুলওয়ামার কাকাপোরায় টহলরত এক সিআরপিএফ জওয়ানকে লক্ষ্য করে বোমা ছোঁড়ে জঙ্গিরা। আহত চন্দ্রিকা প্রসাদকে হাসপাতালে নিয়ে গেলে সেখানে তাঁর মৃত্যু হয়। পুলিশ জঙ্গিদের খোঁজে এলাকাজুড়ে তল্লাশি শুরু করেছে।

আরও পড়ুন »

সবরীমালা ইস্যুতে কেরলজুড়ে বিজেপির বিক্ষোভ

ওয়েব ডেস্ক : সবরীমালাকে কেন্দ্র করে ফের উত্তপ্ত কেরল। রবিবার রাতে সবরীমালা মন্দিরের সামনে থেকে ৭০ জন বিক্ষোভকারীদের গ্রেফতার করার পরই অশান্তি ছড়িয়ে পড়ে রাজ্যের বিভিন্ন জায়গায়। সবরীমালা মন্দির থেকে পুলিশি নিরাপত্তা সরানোর দাবিতে তিরুবনন্তপুরমে মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের বাসভবনের সামনে বিক্ষোভ দেখায় বিজেপি সমর্থকেরা। বিক্ষোভ চলে কোচি, আলাপুজা, আরানমুলা, কোল্লার …

আরও পড়ুন »

পড়ুন রবিবারের গল্প ‘দিদির পুতুল’

সীমিতা মুখোপাধ্যায়   ১ আজ দুপুর থেকে পামেলির মনটা বিক্ষিপ্ত হয়ে আছে। চারদিন হল, কুয়াশার পুরু মোড়কে মুড়ে দিল্লি শহরটা বড় বিষন্ন হয়ে আছে। সব সময় যেন একটা দম আটকানো ভাব। পামেলি এ অবশ্য নতুন দেখছে না। প্রত্যেক বার নভেম্বর পড়তে না পড়তেই শুরু হয় এই বিকট কুয়াশার উপদ্রব। পামেলির …

আরও পড়ুন »

মহিলার শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার ২ যুবক

নিজস্ব সংবাদদাতা, নরেন্দ্রপুরঃ প্রকাশ্য রাস্তায় এর মহিলার শ্লীলতাহানির অভিযোগে দুই বাইক আরোহীকে গ্রেফতার করল দক্ষিণ ২৪ পরগণার নরেন্দ্রপুর থানার পুলিশ। ধৃতদের নাম শুভ নাড়ু ও বিশ্বজিৎ বিশ্বাস। শনিবার বিকেলে দুই মহিলা নিজেদের জরুরী কাজে যাচ্ছিলেন। সেই সময় আচমকা সেখানে একটি বাইকে চেপে ওই দুই অভিযুক্ত আসে ও ঐ দুই মহিলার …

আরও পড়ুন »

অমৃতসরে ভয়াবহ বিস্ফোরণে মৃত ৩, আহত বহু

ওয়েব ডেস্ক: অমৃতসরের নিরঙ্কারী ভবনে ভয়াবহ বিস্ফোরণে ৩ জনের মৃত্যু হয়েছে, আহত অন্তত ১০জন । রবিবার সকালে আদলিওয়াল গ্রামের নিরঙ্কারী ভবনে প্রার্থনা চলাকালীন বিস্ফোরণ ঘটে। এই ঘটনায় আহতদের গুরু নানক দেব হাসপাতালে ভর্তি করা হয়েছে । প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, প্রার্থনা চলাকালীন একটি বাইকে করে ২ যুবক এসে একটি গ্রেনেড ছুঁড়ে মারে। …

আরও পড়ুন »

বিজেপির রথযাত্রায় আইনশৃঙ্খলা বজায় রাখতে পুলিশি তৎপরতা

নীল বণিক: বিজেপির রথযাত্রা নিয়ে তুঙ্গে গোয়েন্দা তৎপরতা। রাজ্যের মোট তিনটি জায়গা থেকে গণতন্ত্র বাঁচাও যাত্রা হওয়ার কথা রয়েছে। এই গণতন্ত্র যাত্রার জেরে বেশ কয়েকটি জেলায় আইনশৃঙ্খলার অবনতি হতে পারে বলে আশঙ্কা করছেন রাজ্য পুলিশের গোয়েন্দারা। রথযাত্রার সময় বীরভূম, উত্তরদিনাজপুর, মালদা, কোচবিহার, হুগলী সহ বেশ কয়েকটি জায়গায় রাজ্যের শাসক দলের …

আরও পড়ুন »

শোপিয়ানে সেনার গুলিতে মৃত ২ জঙ্গি

ওয়েব ডেস্ক: জম্মু কাশ্মীরের শোপিয়ানের রেব্বান এলাকায় ২জঙ্গিকে খতম করল সেনা। তবে এখনও ওই দুই জঙ্গির পরিচয় জানা যায়নি। রবিবার সকালে তল্লাশি চালানোর সময় সেনাদের লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। সেনার পাল্টা গুলিতে মৃত্যু হয় ওই দুই জঙ্গির। জঙ্গিদের কাছ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার হয়েছে ।

আরও পড়ুন »

উত্তর প্রদেশ থেকে উদ্ধার কুষাণ যুগের মূদ্রা

ওয়েব ডেস্ক: উত্তর প্রদেশের বাগপত থেকে উদ্ধার হল কুষাণ যুগের তামার মূদ্রা। মাটি খোঁড়ার সময় স্থানীয়রা ১৮০০ বছর পুরনো ওই মূদ্রা দেখতে পান। এরপর এক ঐতিহাসিককে ওই মূদ্রা যাচাই করতে বলা হলে, তিনি এসে খনন করে একটি কলসী ভর্তি তামার মূদ্রা উদ্ধার করেন। ৬-৮ গ্রামের মূদ্রাগুলি কুষাণ রাজা বাসুদেবের শাসনকালে …

আরও পড়ুন »

আবার পিছোল রথযাত্রা

নীল বণিক ফের রথযাত্রার কর্মসূচী পিছোলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। ৫ রাজ্যে বিধানসভার ভোট থাকায় বঙ্গের রথযাত্রায় সময় দিতে পারছেন না তিনি। তাই ৫ই ডিসেম্বর বীরভূমের তারাপীঠের থেকে যে রথযাত্রা বার হওয়ার কথা ছিল, তা ১৪ ই ডিসেম্বর শুরু হবে। কোচবিহারের মদনমোহন মন্দির থেকে রথযাত্রা বার হবে ৭ই ডিসেম্বর। …

আরও পড়ুন »

আজ থেকেই বাড়ছে কেক, পাউরুটির দাম

নিজস্ব সংবাদদাতা রবিবার থেকেই বাড়ছে পাউরুটির দাম। পশ্চিমবঙ্গ বেকারি মালিকদের জয়েন্ট অ্যাকশন কমিটি ও পশ্চিমবঙ্গ বেকার্স কো-অর্ডিনেশন কমিটি যৌথ ভাবে শনিবার কলকাতা প্রেসক্লাবে সাংবাদিক বৈঠক করে এখবর জানায়। ২০১৩ সালে শেষবার বেড়েছিল পাউরুটির দাম। এবার পাউন্ড প্রতি দাম বাড়ানো হল ৪ টাকা। রবিবার থেকে এরাজ্যে ৪০০ গ্রাম পাউরুটি ২৪ টাকা …

আরও পড়ুন »

৩৭০ ধারার বৈধতা, শুনানি আগামী এপ্রিলেই

ওয়েব ডেস্ক: কাশ্মীরের জন্য বিশেষ ধারা ‘অনুচ্ছেদ ৩৭০’ নিয়ে এবার শুনানি শুরু করতে চাইল সুপ্রিম কোর্ট৷ সূত্রের খবর, বিচারপতি ডিওয়াই চন্দ্রচুড় এবং এমআর শাহ বেঞ্চ ২০১৯, এপ্রিলের প্রথম সপ্তাহে ‘৩৭০ ধারা’ নিয়ে শুনানি শুরু করবে৷ একটি বিষয় পুরনো, ভারতীয় সংবিধানের ৩৫এ ধারা অনুসারেও জন্মু-কাশ্মীরের ‘স্থায়ী বাসিন্দারা’ ‘বিশেষ সুবিধা’ পেয়ে থাকেন৷ …

আরও পড়ুন »

প্রোমোটারদের রাস্তা বিক্রির পরিকল্পনা, বাধা গ্রামবাসীদের, ভাঙড়ে সংঘর্ষে জখম ১১

নিজস্ব সংবাদদাতা: ভাঙড়ঃ গ্রামের চোদ্দ ফুট রাস্তার পরিবর্তে আট ফুট দিতে ছেয়েছিল স্থানীয় কয়েকজন প্রমোটার। বাকি জায়গা অন্যত্র বিক্রি করে দেওয়ার পরিকল্পনা ছিল তাদের। কিন্তু গ্রামে ঢোকার প্রধান রাস্তা ছোট হয়ে যাওয়ায় আপত্তি জানিয়েছিলেন গ্রামবাসীরা। অভিযোগ সেই কারণে স্থানীয় কয়েকজন দুষ্কৃতীকে নিয়ে এসে গ্রামবাসীদের ওপর হামলা চালায় ওই প্রমোটাররা। গ্রামবাসীরাও …

আরও পড়ুন »

পাচারের আগে রাইফেল ফ্যাক্ট্রিতে আটক অস্ত্র বোঝাই ট্রাক

নিজস্ব সংবাদদাত: এবার খোদ রাইফেল ফ্যাক্ট্রি থেকে ট্রাকে ভরে পাচার হচ্ছিল অস্ত্র! চমকে যাওয়ার মতো এই ঘটনা ঘটল ইছাপুর গান অ্যান্ড শেল-এ। এর আগেও ইছাপুর গান অ্যান্ড শেল থেকে অস্ত্র পাচারের ঘটনা ঘটেছে। তোলপার হয়েছে বিহার থেকে কলকাতা। ট্রাকটির চালক ও মালিক প্রেমচাঁদ কুর্মু এবার গোপনসূত্রে খবর পেয়ে এসটিএফ রাইফেল …

আরও পড়ুন »

চিরকালীন অবহেলার নাম খেরিয়া শবর

অভিজিৎ কুমার সেন খেরিয়া শবর-উপজাতি আদিবাসীদের মধ্যেও প্রান্তিক অবহেলিত একটি জনগোষ্ঠী। স্বাধীনতার বেশ কিছুদিন পর পর্যন্ত শবরদের বাসস্থানের চার পাঁচ কিলোমিটারের মধ্যেও কোন চুরি বা অন্য কোনও অপরাধ হলে পুলিশ প্রথমেই এদের ধরে নিয়ে যেত। কারণ এরা ছিল ব্রিটিশ নির্ধারিত অপরাধী জাতি বা ক্রিমিনাল ট্রাইব।ওদের ভাগ্যে এই শিরোপা কেন জুটেছিল …

আরও পড়ুন »

দলে কী আছে তিনি ছাড়া! ভোটবাজারে নিজের ইমেজ বিপণন মমতার

 দেবক বন্দ্যোপাধ্যায় ভোটের আগে আরও একবার নিজের সৎ ইমেজ প্রদর্শন করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিবার একুশের সভায় কিংবা যে কোনও নির্বাচনের আগে নিজের ছবির, থুড়ি নিজের ইমেজের প্রদর্শনী করে থাকেন মমতা। এবারও করলেন। শুক্রবার, নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে সেই প্রদর্শনী প্রত্যক্ষ করল গ্যালারি ভর্তি তৃণমূলের বড়-মেজ নেতা। সেই কবে কবীর সুমন তৃণমূল …

আরও পড়ুন »

তিনি পুরুষ-অহং বিনাশকারী হৈমবতী, দেবী জগদ্ধাত্রী

 পার্থসারথি পাণ্ডা দেবী জগদ্ধাত্রী দেহে জগতকে ধারণ করে ধাত্রীরূপে তাকে লালনপালন করেন। তিনি ব্রহ্মরূপিণী, কারণ ব্রহ্ম থেকেই তাঁর উদ্ভব। তাই ব্রহ্ম যেমন সমস্ত চরাচরসহ ব্রহ্মাণ্ডে ব্যাপ্ত, তেমনি তিনিও। তিনি প্রবলতম নারীশক্তির প্রতীক উমার অংশ। নারী যখন প্রবলভাবে বিদ্যাবুদ্ধি ও চর্যায় পুরুষকে ছাপিয়ে যাচ্ছিল, সেই উপনিষদের যুগে প্রতীকীভাবে দেবীর উত্থান। উপনিষদের …

আরও পড়ুন »