Breaking News
Home / TRENDING / প্রোমোটারদের রাস্তা বিক্রির পরিকল্পনা, বাধা গ্রামবাসীদের, ভাঙড়ে সংঘর্ষে জখম ১১

প্রোমোটারদের রাস্তা বিক্রির পরিকল্পনা, বাধা গ্রামবাসীদের, ভাঙড়ে সংঘর্ষে জখম ১১

নিজস্ব সংবাদদাতা:

ভাঙড়ঃ গ্রামের চোদ্দ ফুট রাস্তার পরিবর্তে আট ফুট দিতে ছেয়েছিল স্থানীয় কয়েকজন প্রমোটার। বাকি জায়গা অন্যত্র বিক্রি করে দেওয়ার পরিকল্পনা ছিল তাদের। কিন্তু গ্রামে ঢোকার প্রধান রাস্তা ছোট হয়ে যাওয়ায় আপত্তি জানিয়েছিলেন গ্রামবাসীরা। অভিযোগ সেই কারণে স্থানীয় কয়েকজন দুষ্কৃতীকে নিয়ে এসে গ্রামবাসীদের ওপর হামলা চালায় ওই প্রমোটাররা। গ্রামবাসীরাও পালটা প্রতিরোধ গড়ে তোলেন। এই ঘটনায় দুপক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। মারামারিতে জখম হন দুপক্ষের অন্তত এগারোজন। ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার রাতে উত্তেজনা ছড়ায় ভাঙড় থানার বৈরামপুর এলাকায়। আহতদের প্রথমে ভাঙড়ের নলমুড়ি হাসপাতাল ও পড়ে কলকাতার চিত্তরঞ্জন ন্যাশানাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে চিকিৎসার জন্য। ঘটনার তদন্ত শুরু করেছে ভাঙড় থানার পুলিশ।

ঘটনার সূত্রপাত শুক্রবার সকালে। এদিন বৈরামপুর গ্রামে ঢোকার প্রধান রাস্তা চোদ্দফুট থাকলেও তা দখল করে গ্রামের মানুষদের যাতায়াতের জন্য মাত্র আট ফুট রাস্তা ছাড়বে বলে জানায় স্থানীয় কয়েকজন প্রমোটার তথা জমির কারবারিরা। এতে আপত্তি জানান স্থানীয় গ্রামের মানুষজন। স্থানীয়দের অভিযোগ ভাঙড়ের তৃণমূল নেতা কাইজার আহমেদের অনুগামী ননি, জয়, মিঠুরা এই রাস্তার জমি দখল করে তা একটি কোম্পানির কাছে বিক্রির চেষ্টা করছে।

শুক্রবার সকালে সেই জমি দখল করতে গেলে গ্রামের মানুষজন বাঁধা দেয়। সাময়িক ভাবে এলাকায় উত্তেজনা ছড়ায়। এরপর সকালে চলে গেলেও শুক্রবার সন্ধ্যা নাগাদ ফের জমি দখল করতে আসে ওই প্রমোটাররা ও তাদের দলবল। তখন আবারও বাঁধা দেয় গ্রামের মানুষ। শুরু হয় দুপক্ষের মধ্যে সংঘর্ষ। এতেই দুপক্ষের অন্তত এগারোজন গুরুতর জখম হয়েছেন। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট উত্তেজনা রয়েছে। এখনো পর্যন্ত কাউকে আটক বা গ্রেফতার করতে পারেনি ভাঙড় থানার পুলিশ।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *