Breaking News
Home / TRENDING / বিজেপির রথযাত্রায় আইনশৃঙ্খলা বজায় রাখতে পুলিশি তৎপরতা

বিজেপির রথযাত্রায় আইনশৃঙ্খলা বজায় রাখতে পুলিশি তৎপরতা

নীল বণিক:

বিজেপির রথযাত্রা নিয়ে তুঙ্গে গোয়েন্দা তৎপরতা। রাজ্যের মোট তিনটি জায়গা থেকে গণতন্ত্র বাঁচাও যাত্রা হওয়ার কথা রয়েছে। এই গণতন্ত্র যাত্রার জেরে বেশ কয়েকটি জেলায় আইনশৃঙ্খলার অবনতি হতে পারে বলে আশঙ্কা করছেন রাজ্য পুলিশের গোয়েন্দারা। রথযাত্রার সময় বীরভূম, উত্তরদিনাজপুর, মালদা, কোচবিহার, হুগলী সহ বেশ কয়েকটি জায়গায় রাজ্যের শাসক দলের কর্মীদের সঙ্গে গেরুয়া শিবিরের কর্মীদের মধ্যে সংঘর্ষ লাগতে পারে বলে আশঙ্কা গোয়েন্দাদের। তার ওপরে প্রত্যেকটি রথে বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ সহ বেশ কয়েকজন কেন্দ্রীয় মন্ত্রী এই যাত্রায় উপস্থিত থাকবেন। তাদের নিরাপত্তাও দেখতে হবে রাজ্য পুলিশকে। সেইজন্য এখন থেকেই রাজ্য ও কলকাতা পুলিশের গোয়েন্দা বিজেপির রথযাত্রা নিয়ে খোঁজখবর নিতে উঠেপরে লেগেছে। প্রত্যেকটি জেলার ডিএসপি ডিআইবিকে রথযাত্রা নিয়ে বিশদে খোঁজ খবর নিতে বলেছে রাজ্য পুলিশের নবান্নের কর্তারা। জেলায় ডিএসপি ডিআইবির নেতৃত্বে ময়দানে নেমে পরেছেন ডিআইবির আধিকারীকরা। জেলার বিজেপি কর্তাদের সঙ্গে ডিআইবির অফিসারকে কথা বলে রথযাত্রার পথ জেনে নিচ্ছেন। তারপর ডিআইবি প্রত্যেকটি থানাকে তা বিশদে জানিয়ে দিচ্ছেন।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *