Breaking News
Home / TRENDING / আবার পিছোল রথযাত্রা

আবার পিছোল রথযাত্রা

নীল বণিক

ফের রথযাত্রার কর্মসূচী পিছোলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। ৫ রাজ্যে বিধানসভার ভোট থাকায় বঙ্গের রথযাত্রায় সময় দিতে পারছেন না তিনি। তাই ৫ই ডিসেম্বর বীরভূমের তারাপীঠের থেকে যে রথযাত্রা বার হওয়ার কথা ছিল, তা ১৪ ই ডিসেম্বর শুরু হবে। কোচবিহারের মদনমোহন মন্দির থেকে রথযাত্রা বার হবে ৭ই ডিসেম্বর। ৯ই ডিসেম্বর থেকে গঙ্গাসাগরের রথযাত্রা বার হবে বলে কেন্দ্রীয় নেতৃত্ব জানিয়েছে। শনিবার হাওড়ার শরৎ সদনে রাজ্য বিজেপি নেতাদের নিয়ে রাজ্যের সহ পর্যবেক্ষক অরবিন্দ মেনান একটি বৈঠক করেন। সেই বৈঠকে তিনি রথযাত্রা পিছিয়ে যাওয়ার কথা রাজ্য নেতৃত্বকে জানিয়ে দেন। তবে প্রত্যেকটি রথযাত্রাতেই দলের সর্বভারতীয় সভাপতি একদিনের জন্য থাকবেন বলে জানিয়েছেন অরবিন্দ মেনান। রাজ্যের তিনদিক থেকে তিনটি রথ গোটা রাজ্য পরিক্রমা করে কলকাতায় এসে মিলিত হবে ১৬ই জানুয়ারি। তারপরে ব্রিগেডে মোদির জনসভা দিয়ে রথযাত্রা শেষ হবে বলে দলীয় বৈঠকে জানিয়েছেন অরবিন্দ মেনান।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *