ওয়েব ডেস্ক:
কাশ্মীরের জন্য বিশেষ ধারা ‘অনুচ্ছেদ ৩৭০’ নিয়ে এবার শুনানি শুরু করতে চাইল সুপ্রিম কোর্ট৷ সূত্রের খবর, বিচারপতি ডিওয়াই চন্দ্রচুড় এবং এমআর শাহ বেঞ্চ ২০১৯, এপ্রিলের প্রথম সপ্তাহে ‘৩৭০ ধারা’ নিয়ে শুনানি শুরু করবে৷
একটি বিষয় পুরনো, ভারতীয় সংবিধানের ৩৫এ ধারা অনুসারেও জন্মু-কাশ্মীরের ‘স্থায়ী বাসিন্দারা’ ‘বিশেষ সুবিধা’ পেয়ে থাকেন৷ সেই ৩৫এ ধারা নিয়েও একটি মামলা ভারতের শীর্ষ আদালতে রয়েছে৷ সেই মামলাটিকে ‘৩৭০ অনুচ্ছেদে’র সঙ্গে জোড়ার ইচ্ছা প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট৷
শীর্ষ আদালতের এই সিদ্ধান্তের বিরোধিতা করে কেন্দ্র সরকারের পক্ষে অ্যাটর্নি জেনারেল কেকে বেনুগোপাল বলেছেন, ‘কাশ্মীর সহ গোটা দেশে তেমন পরিস্থিতি নেই যে এই রকম একটি সংবেদনশীল বিষয় নিয়ে আলোচনা করা চলে৷’ জন্মু ও কাশ্মীরের পক্ষ উকিল রাকেশ দ্বিবেদী এবং সোয়েব আলমও শীর্ষ আদালতের এপ্রিল মাসে শুনানির সিদ্ধান্তের বিরোধিতা করেছেন৷ প্রসঙ্গত উল্লেখ্য, জম্মু কাশ্মীরে বর্তমানে পঞ্চায়েত নির্বাচন চলছে। সেই কথা বিবেচনা করে সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের স্থগিতাদেশ চেয়ে লিখিত আবেদন করেছেন এই দুই বরিষ্ঠ উকিল৷
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news