নিজস্ব সংবাদদাতা, নরেন্দ্রপুরঃ
প্রকাশ্য রাস্তায় এর মহিলার শ্লীলতাহানির অভিযোগে দুই বাইক আরোহীকে গ্রেফতার করল দক্ষিণ ২৪ পরগণার নরেন্দ্রপুর থানার পুলিশ। ধৃতদের নাম শুভ নাড়ু ও বিশ্বজিৎ বিশ্বাস। শনিবার বিকেলে দুই মহিলা নিজেদের জরুরী কাজে যাচ্ছিলেন। সেই সময় আচমকা সেখানে একটি বাইকে চেপে ওই দুই অভিযুক্ত আসে ও ঐ দুই মহিলার পথ আটকায়। এরপর আচমকা এক মহিলার শ্লীলতাহানি করে তারা। মহিলার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে পালিয়ে যায় অভিযুক্তরা। এরপরে ঐ মহিলা অভিযুক্তদের বিরুদ্ধে নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করে। সেই অভিযোগের ভিত্তিতে শনিবার রাতে নরেন্দ্রপুর থানার অন্তর্গত বোড়াল এলাকা থেকে এই দুজনকে গ্রেফতার করে পুলিশ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news