নিজস্ব সংবাদদাতা
রবিবার থেকেই বাড়ছে পাউরুটির দাম। পশ্চিমবঙ্গ বেকারি মালিকদের জয়েন্ট অ্যাকশন কমিটি ও পশ্চিমবঙ্গ বেকার্স কো-অর্ডিনেশন কমিটি যৌথ ভাবে শনিবার কলকাতা প্রেসক্লাবে সাংবাদিক বৈঠক করে এখবর জানায়। ২০১৩ সালে শেষবার বেড়েছিল পাউরুটির দাম। এবার পাউন্ড প্রতি দাম বাড়ানো হল ৪ টাকা। রবিবার থেকে এরাজ্যে ৪০০ গ্রাম পাউরুটি ২৪ টাকা দরে বিক্রি হবে। ২০০ গ্রাম প্যাকেটের দাম ১০ টাকা থেকে বেড়ে ১২ টাকা হবে, প্রতি ১০০ গ্রাম প্যাকেটের দাম এক টাকা বেড়ে ৬ টাকা ৫০ পয়সা হবে।
বেকার্স কো-অর্ডিনেশন কমিটির দাবি, পাউরুটি তৈরির উপকরণ ময়দা, চিনি, ঘির দাম দিন দিন বেড়েই চলেছে। যার ফলে বাধ্য হয়ে দাম বাড়াতে হল পাউরুটির’।
পশ্চিমবঙ্গ বেকার্স কো-অরডিনেশন কমিটির তরফে জানানো হয়েছে, পাউরুটির দাম বাড়ানোর পাশাপাশি যারা সাইকেল ভ্যানে দোকানে দোকানে পাউরুটি সরবরাহ করেন, তাদেরও কমিশন বাড়িয়ে দেওয়া হয়েছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news