ওয়েব ডেস্ক:
অমৃতসরের নিরঙ্কারী ভবনে ভয়াবহ বিস্ফোরণে ৩ জনের মৃত্যু হয়েছে, আহত অন্তত ১০জন । রবিবার সকালে আদলিওয়াল গ্রামের নিরঙ্কারী ভবনে প্রার্থনা চলাকালীন বিস্ফোরণ ঘটে। এই ঘটনায় আহতদের গুরু নানক দেব হাসপাতালে ভর্তি করা হয়েছে । প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, প্রার্থনা চলাকালীন একটি বাইকে করে ২ যুবক এসে একটি গ্রেনেড ছুঁড়ে মারে। তাদের হাতে বন্দুক ছিল বলেও জানা গিয়েছে। পুলিশ এলাকায় তল্লাশি শুরু করেছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news