ওয়েব ডেস্ক :
সবরীমালাকে কেন্দ্র করে ফের উত্তপ্ত কেরল। রবিবার রাতে সবরীমালা মন্দিরের সামনে থেকে ৭০ জন বিক্ষোভকারীদের গ্রেফতার করার পরই অশান্তি ছড়িয়ে পড়ে রাজ্যের বিভিন্ন জায়গায়। সবরীমালা মন্দির থেকে পুলিশি নিরাপত্তা সরানোর দাবিতে তিরুবনন্তপুরমে মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের বাসভবনের সামনে বিক্ষোভ দেখায় বিজেপি সমর্থকেরা। বিক্ষোভ চলে কোচি, আলাপুজা, আরানমুলা, কোল্লার বিভিন্ন জায়গায়। সোমবার সকালেও বিজেপির যুব মোর্চা কেরলের বিভিন্ন জায়গায় বিক্ষোভ কর্মসূচী পালন করবে বলে জানা গিয়েছে। উল্লেখ্য, সবরীমালা মন্দিরে অশান্তি এড়াতে মন্দিরের বাইরের উঠোনে দর্শনার্থীদের রাত্রিবাসে নিষেধাজ্ঞা জার ি করেছে পুলিশ প্রশাসন। এই সিদ্ধান্তের প্রতিবাদেই বিক্ষোভ দেখাচ্ছিলেন দর্শনার্থীরা। সবরীমালা মন্দির এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news