নিজস্ব সংবাদদাত:
এবার খোদ রাইফেল ফ্যাক্ট্রি থেকে ট্রাকে ভরে পাচার হচ্ছিল অস্ত্র! চমকে যাওয়ার মতো এই ঘটনা ঘটল ইছাপুর গান অ্যান্ড শেল-এ। এর আগেও ইছাপুর গান অ্যান্ড শেল থেকে অস্ত্র পাচারের ঘটনা ঘটেছে। তোলপার হয়েছে বিহার থেকে কলকাতা।

ট্রাকটির চালক ও মালিক প্রেমচাঁদ কুর্মু
এবার গোপনসূত্রে খবর পেয়ে এসটিএফ রাইফেল ফ্যাক্ট্রির ভেতর থেকেই উদ্ধার করল অস্ত্র বোঝাই ট্রাকটিকে। ট্রাকটির মালিক তথা ড্রাইভারকে গ্রেফতার করেছে এসটিফ। পাচারকারীর নাম প্রেমচাঁদ কুর্মু। এই ঘটনার সঙ্গে যে ফ্যাক্ট্রির ভেতরের লোক জড়িত সে বিষয়ে নিঃসন্দেহ তদন্তকারীরা।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news