নীল রায়। সব ঠিকঠাক চললে আগামী শুক্রবার রাজ্য বিধানসভায় আনা হচ্ছে গণপিটুনি সংক্রান্ত বিল। গত কয়েক বছরে গণপিটুনির ঘটনায় দেশে মৃত্যুর সংখ্যা বেড়েছে। গত বছর ১৭ জুলাই সুপ্রিম কোর্ট গণপিটুনি রুখতে একটি রায় দিয়েছিল। সেই পরিপ্রেক্ষিতে সব রাজ্যকে এ বিষয়ে আইন তৈরী করতে বলেছিল দেশের শীর্ষ আদালত। রাজস্থান সরকার সেই …
আরও পড়ুন »টালিগঞ্জ থানায় পুলিশ নিগ্রহে জামিন ধৃতদের
সূর্য সরকার। তদন্ত প্রক্রিয়া যথাযথভাবে না এগােনােয় জামিন হয়ে গেল টালিগঞ্জ থানায় পুলিশের ওপর হামলার ঘটনায় জড়িত ৫ অভিযুক্তের। মঙ্গলবার আলিপুর আদালত ওই হামলার ঘটনায় যুক্ত অভিযুক্তদের জামিন দিয়েছে। এর আগেও টালিগঞ্জ থানায় পুলিশ নিগ্রহের ঘটনায় মূল অভিযুক্ত পুতুল নস্কর ও তাঁর এক সঙ্গী সােমা মণ্ডল জামিন পেয়েছিল। সেবার পরিবারের …
আরও পড়ুন »কলকাতা পুলিশের হাতে আট কোটি টাকার হেরােইন সহ ধৃত ২
সূর্য সরকার। ফের বিপুল পরিমাণ মাদক উদ্ধার করল কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। গোপন সূত্রে খবর পেয়ে, মঙ্গলবার বিকেলে নারকেলডাঙা থানার অধীন ক্যানাল ইস্ট রােড থেকে একটি প্রাইভেট গাড়িতে তল্লাশির সময় উদ্ধার হয় আট কোটি টাকার হেরােইন। উদ্ধার হওয়ার হেরােইনের ওজন প্রায় ২.১৪৭ কেজি। ওই গাড়িতে থাকা দুই মাদক পাচারকারীর …
আরও পড়ুন »‘ডাকা হয়নি বৈশাখীকে, শোভনদা কেন আসেননি জিজ্ঞাসা করা হবে’, বললেন দিলীপ
ওয়েব ডেস্ক: রাজ্য কমিটির বর্ধিত সাংগঠনিক বৈঠকে বৈশাখীকে ডাকা হয়নি কিন্তু শোভন কেন আসেননি তা জানতে চাওয়া হবে দলের তরফে। এদিন বিধানসভা ভবনে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করে বেরোনোর সময় এমনটাই জানালেন পদ্ম শিবিরের বঙ্গ সভাপতি দিলীপ ঘোষ। প্রসঙ্গত, আজকের বৈঠকে দলের প্রত্যেক সাংসদ, বিধায়ককে ডাকা হয়। ছিলেন জেলা …
আরও পড়ুন »প্রয়াত অভিনেতা নিমু ভৌমিক
নিজস্ব সংবাদদাতা: প্রয়াত হলেন বাংলা সিনেমার জনপ্রিয় চরিত্র অভিনেতা নিমু ভৌমিক। মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। মঙ্গলবার বিকেলে গড়িয়ার বাড়িতেই মৃত্যু হয় তাঁর। জানা গিয়েছে বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন নিমু ভৌমিক। তাঁর পরিবারের তরফে এদিন জানানো হয়, কয়েকদিন আগেই প্রখ্যাত অভিনেতাকে হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে আসা হয়। …
আরও পড়ুন »বিজেপির সাংগঠনিক কর্মশালায় গরহাজির একঝাঁক নেতা, ক্ষুব্ধ মেনন
জয় ঘোষ। বিজেপির নির্বাচনী সাংগঠনিক কর্মশালায় এলেন না সদ্য বিজেপিতে যোগ দেওয়া শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, রুটিং ফোন ছাড়াও সোমবার রাতে বিজেপির রাজ্য দপ্তরে থেকে বিশেষ ভাবে ফোন করা হয় তাঁদের। কিন্তু তারপরও বৈঠকে অনুপস্থিত শোভন- বৈশাখী। শুধু তাই নয়, মঙ্গলবার আইসিসিআরে আয়োজিত এই বৈঠকে ১৮ জন …
আরও পড়ুন »ফিরোজ শা কোটলা এবার অরুণ জেটলি স্টেডিয়াম, ডিডিসিএ-র শ্রদ্ধার্ঘ্য
ওয়েব ডেস্ক: ফিরোজ শা কোটলা স্টেডিয়ামের নাম বদলে এবার অরুণ জেটলি স্টেডিয়াম। ক্রিকেট প্রেমী দেশের প্রাক্তন অর্থমন্ত্রীকে শ্রদ্ধার্ঘ্য জানাল দিল্লি অ্যান্ড ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসেয়েশন। উল্লেখ্য, একটা সময় ডিডিসিএ-এর সভাপতি ছিলেন অরুণ জেটলি। সেই ক্রিকেট সংস্থাই ঘোষণা করল আগামী ১২ সেপ্টেম্বর আনুষ্ঠানিক ভাবে নতুন নামকরণ হবে দিল্লির ঐতিহাসিক ক্রিকেট স্টেডিয়ামটির। আর …
আরও পড়ুন »পুজো বৈঠকে পুজো কমিটিগুলির জন্য ১৩ দফা নির্দেশিকা পুলিশের
ওয়েব ডেস্ক: পুজোর আর দেড় মাস বাকি। সোমবার তাই পুজো কমিটিগুলোর সঙ্গে বৈঠকে বসলেন কলকাতা পুলিশের কর্তারা।এদিন লালবাজারের বৈঠকে পুজো কমিটিগুলোর জন্য ১৩ দফা নির্দেশিকা জারি করা হয়। লালবাজার সূত্রে খবর, পুরনো পুজো ছাড়া নুতন কোনও পুজোর আবেদন মঞ্জুর করা হবে না। সোমবার কলকাতা পুলিশ, সিইএসসি, কেএমসি এবং ফায়ার ব্রিগেডের অনুমতি নিতে …
আরও পড়ুন »দেশে ফিরেই প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন সিন্ধু, ক্রীড়ামন্ত্রীর উপহার ১০ লক্ষের চেক
প্রসেনজিৎ মাহাতো: প্রথম ভারতীয় হিসেবে ব্যাডমিন্টনে বিশ্বচ্যাম্পিয়ন হয়ে ১৩০ কোটির দেশকে গর্বিত করেছেন সোনার মেয়ে। সোনার মেয়ে পি ভি সিন্ধু ঘরে ফিরলেন মঙ্গলবার। ফিরেই দেখা করলেন দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে। এদিন সিন্ধু দেখা করেন ক্রীড়ামন্ত্রীর সঙ্গেও। দু’দিন আগে ইতিহাস তৈরি করে চমকে দিয়েছেন সকলকে। মায়ের জন্মদিনে সোনা জিতে উপহার দেন মা’কে। …
আরও পড়ুন »বাংলা বিজেপির সহ-সভাপতি হলেন মাফুজা-ভারতী
জয় ঘোষ। লোকসভা ভোটে পরাজিত হলেও তাদের লড়াইকে স্বীকৃতি দিল বিজেপি। রাজ্য বিজেপি-র সহ-সভাপতি হলেন ভারতী ঘোষ এবং মাফুজা খাতুন। মঙ্গলবার বিজেপি-র তরফে এই ঘোষণা করেন সভাপতি দিলীপ ঘোষ। পশ্চিম মেদিনীপুরের প্রাক্তন পুলিশ সুপার লোকসভা ভোটের কয়েক মাস আগেই যোগ দিয়েছিলেন বিজেপিতে। ঘাটালে তৃণমূলের অভিনেতা প্রার্থী দেবের বিরুদ্ধে তাঁকে প্রার্থী …
আরও পড়ুন »দেশে ফিরেই জেটলির পরিবারের সঙ্গে দেখা করলেন প্রধানমন্ত্রী
ওয়েব ডেস্ক: দেশে ফিরেই অরুণ জেটলির বাড়িতে ছুটে গেলেন প্রধানমন্ত্রী। প্রয়াত প্রাক্তন অর্থমন্ত্রীর পরিবারের সঙ্গে দেখা করলেন নরেন্দ্র মোদী। সঙ্গে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। প্রসঙ্গত, বিদেশ সফরে ছিলেন বলে জেটলির শেষকৃত্যে উপস্থিত থাকতে পারেননি মোদী। ওই সময় ফ্রান্স, সংযুক্ত আরব আমিরশাহি ও বাহরিন সফরে ছিলেন তিনি। গত রবিবার ফ্রান্সে জি-সেভেন …
আরও পড়ুন »এলাকার ত্রাস তৃণমূল কর্মীর সঙ্গে বচসা, নিমতার ফুটবলার খুনে চাঞ্চল্যকর তথ্য
ওয়েব ডেস্ক: পাড়ার তৃণমূল নেতাই কি খুন করল নিমতার উঠতি ফুটবলার অভিজিতকে! পুলিশি তদন্তে এমন তথ্যই উঠে আসছে। স্থানীয়দের বক্তব্য, এলাকার ত্রাস ওই তৃণমূল কর্মীর নাম লাল্টু বালা। জানা গিয়েছে, নিজের দাদার সঙ্গে নয়, অভিজিৎ বচসায় জড়িয়ে পড়েন লাল্টুর সঙ্গে। এরপরই শুরু হয় হাতাহাতি। দাদা বচসা থামাতে গিয়েছিল। ধস্তাধস্তিতে দাদার সঙ্গে …
আরও পড়ুন »সহমতের ভিত্তিতেই নেতৃত্বের নির্বাচন চান দিলীপ ঘোষ
জয় ঘোষ সহমতের ভিত্তিতে যোগ্য প্রার্থীকে দায়িত্ব দেওয়ার আহ্বান জানালেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। আগামী মাস থেকে শুরু হতে চলা বিজেপির সাংগঠনিক নির্বাচনী কর্মশালা মঙ্গলবার আয়েজিত হল আইসিসিআর প্রেক্ষাগৃহে। কর্মশালায় মেদিনীপুরের সাংসদ বলেন” সহমতের ভিত্তিতে যোগ্য প্রার্থীকে নির্বাচনের পাশাপাশি দলের ভাবমূর্তি যাতে ক্ষতিগ্রস্ত না হয়। সেই বিষয়ে সর্তকতা থাকা …
আরও পড়ুন »রাজকোষে ঘাটতি, সরকারকে ১.৭৬ লাখ কোটি টাকা দেবে রিজার্ভ ব্যাঙ্ক
ওয়েব ডেস্ক: রাজকোষের ঘাটতি মেটাতে সরকারকে ১.৭৬ লাখ কোটি টাকা দিতে সম্মত হল রিজার্ভ ব্যাঙ্ক। এই সিদ্ধান্ত নেওয়া হল জালান কমিটির সুপারিশেই। প্রসঙ্গত, কদিন আগেই অর্থমন্ত্রী নির্মলা সীতারমন দেশের অর্থনীতিকে চাঙ্গা করতে একাধিক পদক্ষেপের কথা ঘোষণা করেন। সে সময় প্রশ্ন উঠেছিল, আর্থিক সংস্কারে প্রচুর অর্থের প্রয়োজন তা কোথা থেকে আসবে। সম্ভাবত …
আরও পড়ুন »গজিয়ে ওঠা গেরুয়া নামধারী ট্রেড ইউনিয়নগুলির বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে বিজেপি
জয় ঘোষ বিজেপির নাম ভাঙিয়ে ব্যাঙের ছাতার মত গজিয়ে ওঠা একাধিক ট্রেড ইউনিয়নগুলির বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে চলেছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। মোট ৭টি ট্রেড ইউনিয়ন তৈরি করে তোলাবাজি করার ভুরি ভুরি অভিযোগ জমা পরেছে রাজ্য দপ্তরে। তাই আজ বিকেল ৪টেয় তলব করা হয়েছে এই ৭টি ট্রেড ইউনিয়নের সভপতিকে। সূত্রের খবর, …
আরও পড়ুন »পুড়ছে অ্যামাজন, জি-৭ বৈঠকে দুশ্চিন্তায় রাষ্ট্র নেতারা
ওয়েব ডেস্কঃ এককথায় পৃথিবীর ফুসফুস অ্যামাজন জঙ্গল। সেই ফুসফুস আজ জ্বলছে। আর তা নিয়েই সজাগ হয়েছে সারা বিশ্ব। সোমবার ফ্রান্সে অনুষ্ঠিত জি-৭ বৈঠকে এই নিয়ে দুশ্চিন্তা প্রকাশ করলেন বিশ্বের রাষ্ট্রনেতারা। এমনকি তাঁরা অ্যামাজনের আগুন নেভাতেও ব্রাজিলকে সাহায্য করবে বলে সংকল্প নিয়েছে। ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল মাঁকর জি-৭ বৈঠকে অ্যামাজনের জঙ্গলে আগুন …
আরও পড়ুন »
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news