Breaking News
Home / TRENDING / বিজেপির সাংগঠনিক কর্মশালায় গরহাজির একঝাঁক নেতা, ক্ষুব্ধ মেনন

বিজেপির সাংগঠনিক কর্মশালায় গরহাজির একঝাঁক নেতা, ক্ষুব্ধ মেনন

জয় ঘোষ।

বিজেপির নির্বাচনী সাংগঠনিক কর্মশালায় এলেন না সদ্য বিজেপিতে যোগ দেওয়া শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, রুটিং ফোন ছাড়াও সোমবার রাতে বিজেপির রাজ্য দপ্তরে থেকে বিশেষ ভাবে ফোন করা হয় তাঁদের। কিন্তু তারপরও বৈঠকে অনুপস্থিত শোভন- বৈশাখী। শুধু তাই নয়, মঙ্গলবার আইসিসিআরে আয়োজিত এই বৈঠকে ১৮ জন সাংসদের মধ্যে বেশীর ভাগ অনুপস্থিত। বৈঠকে এলেন না বিজেপির কেন্দ্রীয় সম্পাদক কৈলাস বিজয়বর্গীয় ও মুকুল রায়। কেন্দ্রের দুই মন্ত্রী দেবশ্রী চৌধুরি ও বাবুল সুপ্রিয় অনুপস্থিত। বসার তালিকায় দু’জনের বিশেষ জায়গা ফাঁকা থাকলেও শেষ পর্যন্ত তারা আসেননি। ১৪ জন বিজেপি বিধায়কের মধ্যে যোগ দিলেন মাত্র ৫-৬ জন বিধায়ক।

গুরুত্বপূর্ণ সাংগঠনিক নির্বাচনী কর্মশালায় বিধায়ক, সাংসদ ও মন্ত্রীদের অনুপস্থিত নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন বিজেপির কেন্দ্রীয় সরকারি পর্যবেক্ষক অরবিন্দ মেনন। দলের অন্দরেই প্রশ্ন উঠেছে, বিজেপির মত সাংগঠনিক দলের যদি মন্ত্রী, সাংসদ, বিধায়ক তথা নবাগত নেতাদের অনুপস্থিতির তালিকা এত দীর্ঘ হয়। তাহলে নিচুতলার কর্মীমহলে কী বার্তা যাবে? যদিও, তাদের অনুপস্থিতি প্রসঙ্গে শোভন বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায় বলেন, “আমরা বিজেপির সদস্য হলেই বৈঠকে যেতে পারি না। বৈঠকে আমাদের ডাকা হয়নি। যতক্ষণ না ডাকা হয়, আমরা যেতে পারি না। “

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *