ওয়েব ডেস্ক:
পুজোর আর দেড় মাস বাকি। সোমবার তাই পুজো কমিটিগুলোর সঙ্গে বৈঠকে বসলেন কলকাতা পুলিশের কর্তারা।এদিন লালবাজারের বৈঠকে পুজো কমিটিগুলোর জন্য ১৩ দফা নির্দেশিকা জারি করা হয়।
লালবাজার সূত্রে খবর, পুরনো পুজো ছাড়া নুতন কোনও পুজোর আবেদন মঞ্জুর করা হবে না। সোমবার কলকাতা পুলিশ, সিইএসসি, কেএমসি এবং ফায়ার ব্রিগেডের অনুমতি নিতে আবেদনের নিয়মগুলি বিস্তারিত জানিয়ে দেয় লালবাজার। পুজোর অনুমতির জন্য আগামী ৩০ আগস্ট থেকে আবেদন পত্র পাওয়া যাবে। পুজোর আবেদন পত্র সংগ্রহ করতে হবে স্থানীয় থানা থেকে। আবেদন পত্র সংগ্রহের সময় অবশ্যই দেখাতে হবে গত বছরের পুজোর অনুমতির প্রতিলিপি।
তবে পুজো উদ্যোক্তারা পুলিশের অফিসিয়াল ওয়েবসাইতে ‘আসান’ গিয়ে অনলাইন মাধ্যমেও ফর্ম সংগ্রহ করতে পারেন। নির্দেশিকায় জানানো হয়েছে, পুরসভার বোরো অফিসে ১৯ সেপ্টেম্বর থেকে ২৭ সেপ্টেম্বরের মধ্যে নো অবজেকশন করিয়ে স্থানীয় থানায় গিয়ে আবেদন পত্র জমা দিতে পারেন। আবেদন পত্র জমা দেওয়ার শেষ দিন ২৮ সেপ্টেম্বর।
পুলিশের নির্দেশে স্পষ্ট করে দেওয়া হয়েছে, প্রতিমার উচ্চতা কোনোমতেই ১৭.৬ ফুটের বেশি করা যাবে না। শহরে নাগরিকদের চলাচলের গুরুত্বপূর্ণ রাস্তায় পুজোর প্যান্ডেল করা যাবে না। জোর করে বা ভয় দেখিয়ে পুজো কমিটি চাঁদা আদায় করতে পারবে না। সে ক্ষেত্রে আইনী ব্যাবস্থা নেওয়া হবে।
অন্যদিকে জানিয়ে দেওয়া হয়েছে, লাইসেন্স প্রাপ্ত ঠিকাদার ছাড়া অন্য কাউকে আলোক সজ্জার দায়িত্ব দেওয়া যাবে না। এছাড়াও পুজো মণ্ডপের ভেতরে ২৪ ঘণ্টা সিসিটিভি ক্যামেরা ব্যাবস্থা চালু রাখতে হবে। পুজমণ্ডপ ও তার সংলগ্ন এলাকার আয়তন অনুযায়ী দর্শক ধারণ ক্ষমতা দেখে ভিআইপি কার্ড ইত্যাদি বিতরণ করতে নির্দেশ দেওয়া হয়েছে। পুজোর প্যান্ডেল নির্মাণ ও শব্দমাত্রা কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে করতে হবে। অন্যথায় ব্যবস্থা নেবে প্রশাসন।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news