Breaking News
Home / TRENDING / ‘ডাকা হয়নি বৈশাখীকে, শোভনদা কেন আসেননি জিজ্ঞাসা করা হবে’, বললেন দিলীপ

‘ডাকা হয়নি বৈশাখীকে, শোভনদা কেন আসেননি জিজ্ঞাসা করা হবে’, বললেন দিলীপ

ওয়েব ডেস্ক:

রাজ্য কমিটির বর্ধিত সাংগঠনিক বৈঠকে বৈশাখীকে ডাকা হয়নি কিন্তু শোভন কেন আসেননি তা জানতে চাওয়া হবে দলের তরফে। এদিন বিধানসভা ভবনে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করে বেরোনোর সময় এমনটাই জানালেন পদ্ম শিবিরের বঙ্গ সভাপতি দিলীপ ঘোষ।

প্রসঙ্গত, আজকের বৈঠকে দলের প্রত্যেক সাংসদ, বিধায়ককে ডাকা হয়। ছিলেন জেলা সভাপতিরাও। মূলত বুথ স্তর থেকেই কীভাবে নির্বাচনের জন্য দলের সাংগঠনিক প্রস্তুতি নেওয়া যায়, তাই নিয়েই ছিল আলোচনা হয়। যদিও বৈঠকে উপস্থিত ছিলেন না সদ্য বিজেপিতে যোগ দেওয়া শোভন চট্টোপাধ্যায়। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, শোভন কেন এলেন না? সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দিলীপ ঘোষ বলেন, “যাঁরা যাঁরা আজকের বৈঠকে আসেননি, তাঁদের প্রত্যেকের কাছেই জানতে চাওয়া হবে কেন তাঁরা আসেননি? শোভনদাকেও জিজ্ঞাসা করা হবে।”

আজকের বৈঠকে দেখা যায়নি বৈশাখী বন্দ্যোপাধ্যায়কেও। এই প্রসঙ্গে বিজেপি রাজ্য সভাপতি বলেন, “আজকের বৈঠকে বৈশাখিকে ডাকা হয়নি।” উল্লেখ্য, আজকের বৈঠকটি ছিল মূলত সাংসদ, বিধায়ক ও জেলা সভাপতিদের নিয়ে সাংগঠনিক বৈঠক। বৈশাখী বন্দ্যোপাধ্যায় সাংসদ বা বিধায়ক নন! কিন্তু শোভন চট্টোপাধ্যায়ের ক্ষেত্রে সেকথা বলা যাবে না।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *