Breaking News
Home / TRENDING / রাজকোষে ঘাটতি, সরকারকে ১.৭৬ লাখ কোটি টাকা দেবে রিজার্ভ ব্যাঙ্ক

রাজকোষে ঘাটতি, সরকারকে ১.৭৬ লাখ কোটি টাকা দেবে রিজার্ভ ব্যাঙ্ক

ওয়েব ডেস্ক:

রাজকোষের ঘাটতি মেটাতে সরকারকে ১.৭৬ লাখ কোটি টাকা দিতে সম্মত হল রিজার্ভ ব্যাঙ্ক। এই সিদ্ধান্ত নেওয়া হল জালান কমিটির সুপারিশেই। প্রসঙ্গত, কদিন আগেই অর্থমন্ত্রী নির্মলা সীতারমন দেশের অর্থনীতিকে চাঙ্গা করতে একাধিক পদক্ষেপের কথা ঘোষণা করেন। সে সময় প্রশ্ন উঠেছিল, আর্থিক সংস্কারে প্রচুর অর্থের প্রয়োজন তা কোথা থেকে আসবে। সম্ভাবত রিজার্ভ ব্যাঙ্কের অনুদানেই সেই সমস্যার সমাধান করা হবে বলে ধারনা বিশেষজ্ঞদের।

ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের জানিয়েছে, ১.৭৬ লাখ দেবে সরকারকে। এর মধ্যে ১.২৩ লাখ কোটি টাকা দেওয়া হবে ২০১৮-১৯ সালের জন্য। বাকি ৫২,৬৪০ কোটি টাকা দেওয়া হবে সারপ্লাস ক্যাপিটাল থেকে। ১.২৩ লাখ টাকার মধ্যে ২৮,০০০ কোটি টাকা ইতিমধ্যেই দিয়ে দেওয়া হয়েছে বলে সূত্রের মারফত খবর।

উল্লেখ্য, রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলিকে চাঙ্গা করতে তাদের ৭০,০০০ কোটি টাকা দেওয়া হবে বলেও শুক্রবার ঘোষণা করেছিলেন অর্থমন্ত্রী নির্মলা। এতে শিল্পক্ষেত্র নগদের জোগান বাড়বে বলে আশা করছে অর্থমন্ত্রক। যদিও টাকার দাম ক্রমশ কমছে। বর্তমানে টাকার মূল্যে ভারতের ঘাড়ে শ্বাস ফেলছে বাংলাদেশ। সোমবার ভারতের ১ টাকার দাম গিয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের ১ টাকা ১৪ পয়সার সমান। যা নিয়ে উদ্বেগ বাড়ছে সরকারের। এমত অবস্থায় সাহায্য নেওয়া হল আরবিআইয়ের।

তবে এবারের পরিমাণ বেশি হলেও এর আগে একাধিকবার রাজকোষের ঘাটতি মেটাতে রিজার্ভ ব্যাঙ্কের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে। ২০০৮ সালে রিজার্ভ ব্যাঙ্ক থেকে সরকারের ভাঁড়ারে এসেছিল ১৫,০১১ কোটি টাকা, ২০১৩ সালে ৩৩,০১০ কোটি টাকা, ২০১৬ সালে ৬৫,৮৭৬ কোটি টাকা, ২০১৮ সালে ৫০,০০০ কোটি টাকা। যদিও ২০১৯ সালে সেই অঙ্ক গিয়ে দাঁড়াল ১,৭৬,০৫১ কোটি টাকায়।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *