Breaking News
Home / TRENDING / গণপিটুনি রুখতে কড়া আইন করছে রাজ্য, হতে পারে জেল-জরিমানাও

গণপিটুনি রুখতে কড়া আইন করছে রাজ্য, হতে পারে জেল-জরিমানাও

নীল রায়।

সব ঠিকঠাক চললে আগামী শুক্রবার রাজ্য বিধানসভায় আনা হচ্ছে গণপিটুনি সংক্রান্ত বিল। গত কয়েক বছরে গণপিটুনির ঘটনায় দেশে মৃত্যুর সংখ্যা বেড়েছে। গত বছর ১৭ জুলাই সুপ্রিম কোর্ট গণপিটুনি রুখতে একটি রায় দিয়েছিল। সেই পরিপ্রেক্ষিতে সব রাজ্যকে এ বিষয়ে আইন তৈরী করতে বলেছিল দেশের শীর্ষ আদালত।‌ রাজস্থান সরকার সেই নির্দেশ মেনে গণপিটুনি রুখতে বিধানসভায় আইন পাশ করেছে। এবার, সেই পথে হাঁটছে পশ্চিমবঙ্গ, আসছে নতুন আইন।

কি থাকছে গণপিটুনি বিলে?

গণপিটুনিতে কেউ আহত হলে দোষী ব্যক্তির ৩ বছরে জেল এবং এক লক্ষ টাকা জরিমানা বা শুধু ৩ বছরের জেল অথবা এক লক্ষ টাকা জরিমানা হবে। যদি কেউ গুরুতর আহত হন, তবে দোষ প্রমাণিত হলে অভিযুক্ত ব্যক্তিকে ৩ লক্ষ টাকা জরিমানা এবং যাবৎজীবন কারাবাস হবে। নতুবা ৩ লক্ষ টাকা জরিমানা বা যাবৎজীবন কারাবাস। যদি কেউ গণপিটুনিতে নিহত হন, তাহলে সেই মামলায় জরিমানা বেড়ে হবে ৫ লক্ষ টাকা। অথবা সারা জীবনের জেলও হতে পারে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *