Breaking News
Home / TRENDING / বাংলা বিজেপির সহ-সভাপতি হলেন মাফুজা-ভারতী

বাংলা বিজেপির সহ-সভাপতি হলেন মাফুজা-ভারতী

জয় ঘোষ।

লোকসভা ভোটে পরাজিত হলেও তাদের লড়াইকে স্বীকৃতি দিল বিজেপি। রাজ্য বিজেপি-র সহ-সভাপতি হলেন ভারতী ঘোষ এবং মাফুজা খাতুন। মঙ্গলবার বিজেপি-র তরফে এই ঘোষণা করেন সভাপতি দিলীপ ঘোষ। পশ্চিম মেদিনীপুরের প্রাক্তন পুলিশ সুপার লোকসভা ভোটের কয়েক মাস আগেই যোগ দিয়েছিলেন বিজেপিতে। ঘাটালে তৃণমূলের অভিনেতা প্রার্থী দেবের বিরুদ্ধে তাঁকে প্রার্থী করেছিল দল। ঘাটালে হারলেও শেষ পর্যন্ত লড়াই করেছিলেন তিনি। তার সেই লড়াইয়ের স্বীকৃতি হিসেবে সহ-সভাপতির পদ দেওয়া হল এই প্রাক্তন আইপিএসকে।

একই ভাবে প্রাক্তন সিপিএম বিধায়ক মাফুজা খাতুনকে বিজেপি এবার প্রার্থী করেছিল জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে। যেখানে তাঁর লড়াই ছিল প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের পুত্র কংগ্রেসের অভিজিৎ মুখোপাধ্যায় এবং তৃণমূলের খলিলুর রহমানের বিরুদ্ধে। দক্ষিণ দিনাজপুর জেলা থেকে মুর্শিদাবাদে এনে প্রার্থী করায় অনেকেই মাফুজাকে পাত্তা দিতে চাননি তখন। অবিশ্বাস্যভাবে প্রণব পুত্রকে তৃতীয় স্থানে ফেলে ৩ লক্ষ ১৭ হাজার ভোট পেয়ে দ্বিতীয় স্থানে শেষ করে পরাজিত হন মাফুজা। সংখ্যালঘু অধ্যুষিত একটি আসনে বিজেপির এমন চমকপ্রদ ভোটপ্রাপ্তি নজর টেনেছিল কেন্দ্রীয় নেতৃত্বের। ‌তাঁকেও রাজ্য সহসভাপতি করল বিজেপি।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

2 comments

  1. Hriday chandra sarkar

    সঠিক সিদ্ধান্ত

  2. Kameswar saha

    Rajya savapati o sah savapati der onek subechha janai
    Bharat Mata ki jai

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *