Breaking News
Home / TRENDING / ফিরোজ শা কোটলা এবার অরুণ জেটলি স্টেডিয়াম, ডিডিসিএ-র শ্রদ্ধার্ঘ্য

ফিরোজ শা কোটলা এবার অরুণ জেটলি স্টেডিয়াম, ডিডিসিএ-র শ্রদ্ধার্ঘ্য

ওয়েব ডেস্ক:

ফিরোজ শা কোটলা স্টেডিয়ামের নাম বদলে এবার অরুণ জেটলি স্টেডিয়াম। ক্রিকেট প্রেমী দেশের প্রাক্তন অর্থমন্ত্রীকে শ্রদ্ধার্ঘ্য জানাল দিল্লি অ্যান্ড ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসেয়েশন। উল্লেখ্য, একটা সময় ডিডিসিএ-এর সভাপতি ছিলেন অরুণ জেটলি। সেই ক্রিকেট সংস্থাই ঘোষণা করল আগামী ১২ সেপ্টেম্বর আনুষ্ঠানিক ভাবে নতুন নামকরণ হবে দিল্লির ঐতিহাসিক ক্রিকেট স্টেডিয়ামটির। আর তা হতে চলেছে প্রয়াত বিজেপি নেতার নামে।

প্রসঙ্গত, ক্রিকেটই ছিল জেটলির প্রথম প্রেম। দীর্ঘ সময় বিসিসিআই ও ডিডিসিএ-র দায়িত্ব সামলেছেন। কলেজ জীবনে চুটিয়ে ক্রিকেট খেলতেনও বলে জানা যায়। যদিও সক্রিয় রাজনীতিতে আসার পর আর সেভাবে মাঠে নামতে পারেননি। কিন্তু ক্রিকেটের প্রতি ভালোবাসা ছিল অবিচ্ছেদ্য। রাজনীতির পাশাপাশি ক্রিকেট নিয়ামক সংস্থার প্রশাসক হিসাবেও সমান তালে দায়িত্ব সামলেছিলেন। বিসিসিআই-এর সহ-সভাপতি ছিলেন অরুণ জেটলি। ২০১৩ আইপিএল ফিক্সিং কাণ্ডের পর পদ থেকে ইস্তফা দেন। দিল্লি অ্যান্ড ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসেয়েশন-এর প্রশাসক হিসাবে তাঁর কার্যকাল দীর্ঘ ১৩ বছর। ডিডিসিএ-এর সভাপতি পদে সম্মানের সঙ্গে দায়িত্ব সামলেছেন জেটলি। তাঁর সময়ে ডিডিসিএ দুর্নীতিতে জর্জরিত হলেও দুর্নীতির কালো ছিটে তাঁর গায়ে কখনও লাগেনি।

ডিডিসিএ-এর সেই প্রয়াত প্রাক্তন সভাপতি অরুণ জেটলির নামেই দেশের দ্বিতীয় প্রাচীনতম স্টেডিয়ামের নামকরণ হতে চলেছে। ডিডিসিএ-এর বর্তমান সভাপতি রাজত শর্মা বলেন, “অরুণ জেটলির সাহায্য এবং অনুপ্রেরণা ছাড়া বিরাট কোহলি,বীরেন্দ্র সেওয়াগ, গৌতম গম্ভীর, আশিস নেহেরা, ঋষভ পন্থের মতো ক্রিকেটাররা দেশের নাম উজ্জ্বল করতে পারত না।”

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *