Breaking News
Home / TRENDING / এলাকার ত্রাস তৃণমূল কর্মীর সঙ্গে বচসা, নিমতার ফুটবলার খুনে চাঞ্চল্যকর তথ্য

এলাকার ত্রাস তৃণমূল কর্মীর সঙ্গে বচসা, নিমতার ফুটবলার খুনে চাঞ্চল্যকর তথ্য

ওয়েব ডেস্ক:

পাড়ার তৃণমূল নেতাই কি খুন করল নিমতার উঠতি ফুটবলার অভিজিতকে! পুলিশি তদন্তে এমন তথ্যই উঠে আসছে। স্থানীয়দের বক্তব্য, এলাকার ত্রাস ওই তৃণমূল কর্মীর নাম লাল্টু বালা। জানা গিয়েছে, নিজের দাদার সঙ্গে নয়, অভিজিৎ বচসায় জড়িয়ে পড়েন লাল্টুর সঙ্গে। এরপরই শুরু হয় হাতাহাতি। দাদা বচসা থামাতে গিয়েছিল। ধস্তাধস্তিতে দাদার সঙ্গে থাকা বন্দুক থেকে ছিটকে যায় গুলি। তাতেই মৃত্যু হয় অভিজিত বারুইয়ের। এরমধ্যে সঞ্জীব পাল নামে আরও এক জনকে গ্রেফতার করেছে পুলিশ।

সুত্রের খবর, নিমতা এলাকার ত্রাস লাল্টু বালা নামে এক তৃণমূল কর্মী। তার সঙ্গেই রবিবার রাতে মদের আসরে বচসায় জড়িয়ে পড়েন ফুটবলার অভিজিৎ। ঘটনার সময় উপস্থিত ছিল তাঁর দাদা সুরজিতও। সুরজিৎ যখন অভিজিত্কে বাধা দিতে গিয়েছিল, তখনই সুরজিতের বন্দুক থেকে গুলি ছিটকে যায়। সঞ্জয়ের হাত ছুঁয়ে গুলি ফুঁড়ে দেয় অভিজিতের বুক। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন অভিজিৎ। হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

প্রসঙ্গত, রবিবার গভীর রাতে মদের ঠেকে বচসার জেরে মৃত্যু হয় নিমতার পাটনার অম্বিকানগরের উঠতি ফুটবলার অভিজিৎ বারুইয়ের। প্রথমে মনে করা হয়েছিল দাদা সুরজিতের সঙ্গেই বচসার জেরে খুন হয় সে। এখন উঠে আসছে অন্য তথ্য।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *