নীল রায়। বড়সড় প্রশ্ন উঠে গেল রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। এবার খোদ বিডিওর বাড়িতে বড়সড় ডাকাতির ঘটনা ঘটলো। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনা জেলার হাবরা-১ নম্বর ব্লকের বিডিওর বাড়িতে। ঘটনায় প্রকাশ, বৃহস্পতিবার গভীর রাতে হাবরার (Habra) ভিডিও করছে হানা দেয় ৫-৬ জনের একটি সশস্ত্র দুষ্কৃতী দল। রাতের অন্ধকারে বাড়িতে প্রবেশ …
আরও পড়ুন »শুভেন্দু অধিকারীর ডানা ছাঁটলেন মমতা বন্দ্যোপাধ্যায়
নীল রায়। ডানা ছাঁটা গেল পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। বৃহস্পতিবার তৃণমূল ভবনে বিধায়ক ও সাংসদদের সঙ্গে বৈঠকে কয়েকটি সাংগঠনিক রদবদল করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেই রদবদলে বাঁকুড়া জেলার পর্যবেক্ষকের দায়িত্ব থেকে আপাতত অব্যাহতি দেওয়া হল নন্দীগ্রামের বিধায়ককে। তাঁর বদলে যুগ্মভাবে ওই জেলার পর্যবেক্ষকের দায়িত্ব পেয়েছেন রাজ্যের …
আরও পড়ুন »প্রয়াত হলেন প্রাক্তন মোহনবাগান সচিব অঞ্জন মিত্র
নীল রায়। প্রয়াত হলেন মোহনবাগান ফুটবল ক্লাবের প্রাক্তন সচিব অঞ্জন মিত্র (Anjan Mitra)। শুক্রবার ভোর রাতে বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। প্রয়াণ কালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর। দীর্ঘ ২৩ বছর ধরে মোহনবাগান ক্লাবের সঙ্গে যুক্ত ছিলেন অঞ্জন ৷ টুটু বসুর হাত ধরে ১৯৯৫ সালে মোহনবাগান …
আরও পড়ুন »শোভনের তৃণমূলে ফেরার ইঙ্গিত পেতেই বিজেপি সাংসদের সঙ্গে সাক্ষাৎ রত্নার
নীল রায়। বেলেঘাটায় একটি বাড়ির জগদ্ধাত্রী পুজোর নিমন্ত্রণে গিয়ে প্রায় ঘণ্টাখানেক বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁর (Soumitra khan) সঙ্গে কথা হল শোভন চট্টোপাধ্যায়ের স্ত্রী রত্নার। বুধবার রত্না চট্টোপাধ্যায় তাঁর আইনজীবীর বেলেঘাটার বাড়িতে জগদ্ধাত্রী পুজোর অনুষ্ঠানে যান। সেখানেই তার সঙ্গে দেখা হয় সৌমিত্র ও তাঁর স্ত্রী সুজাতার। শোভন বৈশাখী ফের তৃণমূলের …
আরও পড়ুন »‘জয়েন্ট এন্ট্রান্স’ পরীক্ষায় গুজরাটি ভাষাকে প্রাধান্যের অভিযোগে সম্মুখসমরে মমতা-বাবুল
নীল রায়। জয়েন এন্ট্রান্স (Joint Entrance) পরীক্ষায় গুজরাটি ভাষাকে প্রাধান্য দেওয়া নিয়ে রাজনৈতিক যুদ্ধ শুরু হল তৃণমূল-বিজেপির মধ্যে। সম্প্রতি জানা যায় গুজরাটি ভাষায় দেওয়া যাবে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা! এমনটা জানাজানি হতেই টুইট করে কেন্দ্রীয় সরকারকে কাঠগড়ায় তুলেছিলেন তথা মুখ্যমন্ত্রীর সাংসদ ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ভাইপোর দেখানো পথ ধরে সুর …
আরও পড়ুন »সমাপ্ত বাংলা সাহিত্যের এক অধ্যায়, প্রয়াত নবনীতা দেবসেন
ওয়েব ডেস্ক: সমাপ্ত বাংলা সাহিত্যের এক অধ্যায়, প্রয়াত হলেন সাহিত্যিক নবনীতা দেবসেন। দীর্ঘদিন ক্যানসারে আক্রান্ত ছিলেন বাংলা প্রবাদপ্রতিম এই সাহিত্যিক। বৃহস্পতিবার সন্ধে সাড়ে সাতটা নাগাদ নিজের বাড়িতেই প্রয়াত হন তিনি। বয়স হয়েছিল ৮১ বছর। ২০০০ সালে পদ্মশ্রী পান নবনীতা দেবসেন৷ ১৯৯৯-তে পান সাহিত্য অকাদেমি পুরস্কার ৷ ১৯৫৯ সালে প্রকাশিত হয় …
আরও পড়ুন »“রাজ্যপাল বিজেপির লোক” আক্রমণ মমতার
নীল রায়। “রাজ্যপাল বিজেপির লোক!” এভাবেই রাজ্যপাল জগদীপ ধনখড়কেকে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বৃহস্পতিবার বিকেলে তৃণমূল ভবনে দলীয় বিধায়কদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। সেখানেই রাজ্যপাল প্রসঙ্গে এক প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী বলেন, “রাজ্যপাল প্রসঙ্গে আমি কোনও উত্তর দেব না। হি ইস এ বিজেপি পার্টি ম্যান।” …
আরও পড়ুন »স্বাস্থ্যের সঙ্গে রাজনীতি নয়, ‘আয়ুষ্মান ভারত’ নিয়ে ফের রাজ্যকে কটাক্ষ রাজ্যপালের
সূর্য সরকার: এবার ‘আয়ুষ্মান ভারত’ প্রকল্প নিয়ে ফের নবান্ন ও রাজ্যপালের সংঘাত সামনে এল। রাজ্যে ‘আয়ুষ্মান ভারত’ প্রকল্পকে আনতে রাজ্য সরকারকে আবেদন করলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। এদিন নাম না করে পরোক্ষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে রাজ্যপাল বলেন, “রাজ্যের উচিত স্বাস্থ্যের সঙ্গে রাজনীতি না করা। রাজ্যের যে স্বাস্থ্য প্রকল্প আছে …
আরও পড়ুন »ভারতে ফেরত পাঠালে আত্মহত্যা করবেন, লন্ডনের আদালতে জানালেন নীরব
নিজস্ব প্রতিবেদন: ভারতে প্রত্যার্পন পাঠালে আত্মহত্যা করবেন বলে জানালেন পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক প্রতারণা মামলায় অভিযুক্ত নীরব মোদী। বুধবার লন্ডনের ওয়েস্টমিনিস্টার মেজিস্ট্রেট কোর্টে নীরব মোদী জানান, তাঁকে যদি ভারতে প্রত্যার্পন করতে বাধ্য করেন, তবে তিনি আত্মহত্যা করবেন। সংবাদ সংস্থা সূত্রে খবর, ভারতে এলে তাঁর উপর হামলা হতে পারে বলে …
আরও পড়ুন »আজ মমতার সাংগঠনিক বৈঠকে প্রত্যাবর্তনের সম্ভবনা শোভনের
সূর্য সরকার ও নীল রায়। আজ দলের সমস্ত সাংসদ ও বিধায়কদের নিয়ে জোড়া বৈঠকে বসতে চলেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। প্রথমটি হবে বেলা ১২টা নাগাদ দলের তপশিলি জাতি ও উপজাতি সম্প্রদায় বিধায়কদের নিয়ে। বেলা তিনটে তৃণমূল (TMC) ভবনে হবে বৈঠক দলের সব বিধায়কদের নিয়ে। সামনেই রাজ্যের তিন আসনে …
আরও পড়ুন »গোষ্ঠীকোন্দল তীব্র, খড়গপুরে মনোনয়ন জমা দিলেন বিজেপির ৩ জন
ভাস্কর মান্না: এগিয়ে এসেও পিছু হটতে বাধ্য হলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। জেলা নেতাদের প্রবল সমালোচনার মুখে পড়ে নিজের ছায়াসঙ্গী প্রেমচাঁদ ঝায়ের পাশাপাশি সাংগঠনিক জেলা সভাপতি শমিত দাসরেও মনোনয়ন তুলতে মেদিনীপুরে হাজির হলেন সাংসদ দিলীপ ঘোষ। অপরদিকে দলের পুরনো কর্মী প্রদীপ পট্টনায়েকও নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেন। …
আরও পড়ুন »অযোধ্যা নিয়ে মন্ত্রীদের সাবধান করলেন মোদী, বিরোধীদের মতামত চায় সঙ্ঘ
নিজস্ব প্রতিবেদন: ১৭ নভেম্বরের আগে যেকোনো দিন অযোধ্য মামলার রায় ঘোষণা করতে পারে সুপ্রিম কোর্ট। এই নিয়ে বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন্ত্রিসভার একটি বৈঠক ডাকেন। ওই বৈঠকে প্রধানমন্ত্রী সব মন্ত্রীদের অযোধ্যা নিয়ে কোনোরকম বিতর্কিত মন্তব্যে না জড়ানোর পরামর্শ দেন। তিনি মন্ত্রীদের নিজের এলাকায় গিয়ে শান্তি শৃঙ্খলা বজায় রাখার আর্জি …
আরও পড়ুন »নিরাপত্তা পেলে যোগ দিতে চাই বিজেপিতে ! অমিত শাহকে চিঠি দেবশ্রীর
নীল রায়। বিজেপিতে যোগদান করতে চেয়ে বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহকে চিঠি লিখলেন রায়দিঘির তৃণমূল বিধায়ক দেবশ্রী রায় (Debashree Roy)। সূত্রের খবর, চিঠিতে অভিনেত্রী লিখেছেন, তিনি বিজেপিতে যোগদান করলে তাঁর নিরাপত্তা নিয়ে সংশয় তৈরি হতে পারে। তাই তাঁকে নিরাপত্তা দেওয়া হলে বিজেপিতে যোগদানে তাঁর আপত্তি নেই। সপ্তাহ দুয়েক আগে চিঠিটি …
আরও পড়ুন »অর্জুন গড়েও বিজেপিকে ধাক্কা তৃণমূলের, ভাটপাড়ার ১২ কাউন্সিলরের ‘ঘর-ওয়াপসি’
নীল রায়। অর্জুন গড়ে বড়সড় থাবা বসাল তৃণমূল! ভাটপাড়া (Bhatpara) পুরসভার ১২ জন বিজেপি কাউন্সিলর যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। বুধবার তৃণমূল ভবনে এক সাংবাদিক সম্মেলন করে তাঁরা বিজেপি থেকে তৃণমূলে (TMC) ফিরলেন। লোকসভা ভোটে ব্যারাকপুরে অর্জুন সিং (Arjun Singh) বিজেপি (BJP) প্রার্থী হিসেবে জয়ী হলে ভাটপাড়ার একঝাঁক কাউন্সিলর দিল্লি গিয়ে …
আরও পড়ুন »কর্ণাটকে বাঙালি খেদাওয়ের বিরুদ্ধে সরব হলেন অধীর
নীল রায়। অবৈধ বাংলাদেশী খুঁজতে গিয়ে কর্ণাটকে দেশের বাঙালিদের হেনস্থার বিরুদ্ধে সরব হলেন কংগ্রেসের লোকসভার দলনেতা অধীর চৌধুরী (Adhir chowdhry)। বুধবার এক লিখিত বিবৃতি প্রকাশ করে নিজের অবস্থান স্পষ্ট করলেন তিনি। বহরমপুরের সাংসদ বলেন, “অবৈধ বসবাসকারী বাংলাদেশীদের ব্যাঙ্গালোর থেকে বিতাড়ন করার সিদ্ধান্ত নিয়েছে কর্ণাটক (Karnataka) সরকার। কিন্তু অবৈধ অনুপ্রবেশকারী খুঁজতে …
আরও পড়ুন »কদিনের মধ্যেই কমবে দাম, মিশর-তুরস্ক-ইরান থেকে পেঁয়াজ আনছে কেন্দ্র
ওয়েব ডেস্ক: দুই ভিন্ন চিত্র। একদিকে যখন কর্ণাটকের গদক-এ রাস্তায় পেঁয়াজ ফেলে বিক্ষোভ দেখাচ্ছেন চাষীরা। অন্যদিকে তখন গোটা দেশে পেঁয়াজের দাম ছুঁয়েছে আকাশ, নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের। বর্তমানে ভোপালে পেঁয়াজ বিকোচ্ছে ৮০-১২০ টাকা কেজিতে। মোটামুটি একই দাম দিল্লি, কলকাতা, মুম্বই শহরের বাজারগুলিতে। অবশেষে পরিস্থিতি সামলাতে বিদেশ থেকে পেঁয়াজ আমদানির সিদ্ধান্ত …
আরও পড়ুন »
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news