Breaking News
Home / TRENDING / স্বাস্থ্যের সঙ্গে রাজনীতি নয়, ‘আয়ুষ্মান ভারত’ নিয়ে ফের রাজ্যকে কটাক্ষ রাজ্যপালের

স্বাস্থ্যের সঙ্গে রাজনীতি নয়, ‘আয়ুষ্মান ভারত’ নিয়ে ফের রাজ্যকে কটাক্ষ রাজ্যপালের

সূর্য সরকার:

 

এবার ‘আয়ুষ্মান ভারত’ প্রকল্প নিয়ে ফের নবান্ন ও রাজ্যপালের সংঘাত সামনে এল। রাজ্যে ‘আয়ুষ্মান ভারত’ প্রকল্পকে আনতে রাজ্য সরকারকে আবেদন করলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। 

এদিন নাম না করে পরোক্ষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে রাজ্যপাল বলেন, “রাজ্যের উচিত স্বাস্থ্যের সঙ্গে রাজনীতি না করা। রাজ্যের যে স্বাস্থ্য প্রকল্প আছে তাতে রাজ্যের মানুষ উপকৃত নয়। কেন্দ্রের প্রকল্প অন্তর্ভুক্ত করা হোক রাজ্যে।” জগদীপ ধনখড়ের কথায়, “দরিদ্র মানুষ আছেন, যারা চিকিৎসার খরচ চালাতে পারছেন না। সেই কারণে আমার কাছে তিন হাজারেরও বেশি আবেদনপত্র জমা পড়েছে।” 

রাজ্যের কাছে রাজ্যপালের আবেদন, রাজ্যের স্বাস্থ্য নিয়ে রাজনীতি বন্ধ হওয়া দরকার। রাজনীতির মধ্যে স্বাস্থ্যকে না ঢোকানো উচিত। পাশাপাশি, রাজ্যের স্বাস্থ্যের অবস্থা ভালো নয় বলেও নিজের উদ্বেগ ব্যক্ত করেছেন জাগদীপ ধনখড়।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *