নিজস্ব প্রতিবেদন:
১৭ নভেম্বরের আগে যেকোনো দিন অযোধ্য মামলার রায় ঘোষণা করতে পারে সুপ্রিম কোর্ট। এই নিয়ে বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন্ত্রিসভার একটি বৈঠক ডাকেন। ওই বৈঠকে প্রধানমন্ত্রী সব মন্ত্রীদের অযোধ্যা নিয়ে কোনোরকম বিতর্কিত মন্তব্যে না জড়ানোর পরামর্শ দেন। তিনি মন্ত্রীদের নিজের এলাকায় গিয়ে শান্তি শৃঙ্খলা বজায় রাখার আর্জি জানান।
এদিকে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ ঠিক করেছে অযোধ্যা মামলার আগে বাম, তৃণমূল-কংগ্রেস, সমাজবাদী পার্টি সহ অন্য পার্টির কিছু নেতাদের সঙ্গে এই বিষয়ে আলোচনা করবে। এছাড়া সঙ্ঘ মুসলিম সাংসদ ও বিধায়কদের সঙ্গেও আলোচনা কথা জানিয়েছে। এর আগে ৫ নভেম্বর সঙ্ঘ ও বিজেপি নেতারা কিছু মুসলিম নেতার সঙ্গে অযোধ্যা নিয়ে আলোচনা করেন।
আরএসএসের প্রবীণ নেতা ইন্দ্রেশ কুমার বলেন, ৪০০-৫০০ বছরের পুরনো বিতর্কিত অযোধ্যা মামলার রায় আর কিছুদিনের মধ্যে ঘোষণা হতে চলেছে। যে রায়ই আসুক, সেখানে কারও হার ও জিত হবে না। এই রায়কে ধর্মের সঙ্গে জোড়া উচিত নয়। রায় ভারতীয় সংবিধান মেনে ঘোষিত হবে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news