নিজস্ব প্রতিবেদন:
ভারতে প্রত্যার্পন পাঠালে আত্মহত্যা করবেন বলে জানালেন পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক প্রতারণা মামলায় অভিযুক্ত নীরব মোদী। বুধবার লন্ডনের ওয়েস্টমিনিস্টার মেজিস্ট্রেট কোর্টে নীরব মোদী জানান, তাঁকে যদি ভারতে প্রত্যার্পন করতে বাধ্য করেন, তবে তিনি আত্মহত্যা করবেন।
সংবাদ সংস্থা সূত্রে খবর, ভারতে এলে তাঁর উপর হামলা হতে পারে বলে জেল কর্তৃপক্ষকে একাধিক বার জমিয়েছেন নীরব। তবে ভারত সরকারের পক্ষ থেকে আইনজীবী জেমস লেবিস বলেন, নীরবের বয়ান থেকে বোঝা যাচ্ছে, তিনি কেন দেশ ছেড়ে পালিয়ে এসেছেন। বুধবার এ নিয়ে পাঁচ বার নীরবের জামিনের আর্জি খারিজ করে দিয়েছে আদালত।
এর আগে ৩০ অক্টোবর লন্ডনের ওয়েস্ট মিনিস্টার আদালতে জামিনের আবেদন জানিয়েছিলেন নীরব। সেখানে তিনি মানসিক সমস্যার কথা আদালতকে জানান। গত ৭ মাস ধরে লন্ডনের একটি জেলে রয়েছেন নীরব মোদী। দীর্ঘদিন লুকিয়ে থাকার পর, পিএনবি প্রতারণা মামলায় ১৯ মার্চ ভারতের আর্জিতে নীরবকে গ্রেফতার করে লন্ডন পুলিশ। সেই থেকে তিনি জেলে রয়েছেন। এরপর ৪ ডিসেম্বর নীরবের পরবর্তী শুনানি হবে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news