Breaking News
Home / TRENDING / আজ মমতার সাংগঠনিক বৈঠকে প্রত্যাবর্তনের সম্ভবনা শোভনের

আজ মমতার সাংগঠনিক বৈঠকে প্রত্যাবর্তনের সম্ভবনা শোভনের

সূর্য সরকার ও নীল রায়।

আজ দলের সমস্ত সাংসদ ও বিধায়কদের নিয়ে জোড়া বৈঠকে বসতে চলেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। প্রথমটি হবে বেলা ১২টা নাগাদ দলের তপশিলি জাতি ও উপজাতি সম্প্রদায় বিধায়কদের নিয়ে। বেলা তিনটে তৃণমূল (TMC) ভবনে হবে বৈঠক দলের সব বিধায়কদের নিয়ে। সামনেই রাজ্যের তিন আসনে বিধানসভার উপনির্বাচন। আর কয়েক মাস পরেই রাজ্যের ১০৭টি পুরসভার নির্বাচন। ২০২১ সালের নির্বাচনে বিধানসভা ভোটের মিনি বিধানসভা ভোট বলেই মনে করছে রাজনৈতিক মহল। তাই খড়গপুর সদর, কালিয়াগঞ্জ ও করিমপুরের ভোটের চেয়ে পুর নির্বাচন নিয়ে আলোচনার সম্ভাবনাই বেশি। তার আগে দলের বিধায়ক সংসদের সঙ্গে সংগঠনের​ বৈঠকে বসতে চলেছেন তৃণমূল নেত্রী।

তবে সবকিছুর থেকেও আজকের বৈঠকে বড় চমক হয়ে দাঁড়াতে পারে প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়ের (Shovan chatterji) প্রত্যাবর্তন। বেহালা পূর্বের বিধায়ককে বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে বলে তৃণমূল সূত্রের খবর। তিনি আসবেন বলেও ইতিবাচক বার্তা দিয়েছেন তাঁর ঘনিষ্ঠ মহলে। ফলে আজকে যদি শোভন চট্টোপাধ্যায় বৈঠকে পৌঁছান তাহলে সেটা স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলের বড়সড় চর্চার বিষয় হয়ে দাঁড়াবে। তার তৃণমূল কংগ্রেসে প্রত্যাবর্তন পাকাপাকিভাবে সিলমোহর পড়বে বলেই মনে করছে রাজনৈতিক মহল। কারণ শোভন চট্টোপাধ্যায়ের বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে (Boishakhi Banerjee) সাংগঠনিক পদ দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে বলেই তৃণমূল সূত্রের খবর।

গত ২৯ অগাস্ট থেকে চালু হয়েছে ভোটগুরু প্রশান্ত কিশোরের মস্তিষ্কপ্রসূত ‘দিদিকে বলো’ কর্মসূচি। তৃণমূলের নতুন ভোট পরামর্শদাতা প্রশান্ত কিশোরের এই কর্মসূচি মূলত বিধায়কদের হাত দিয়ে গ্রামে গ্রামে ব্লকে ব্লকে প্রচার হয়েছে। বিধায়কদের থেকে ‘গ্রাউন্ড লেভেল হোমওয়ার্কের ফিডব্যাক’ কেমন তা শুনবেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি, বহু বিধায়ক সঠিকভাবে ‘দিদিকে বলো’ কর্মসূচি করেনি বলেও অভিযোগ রয়েছে দলের অন্তরে। সেক্ষেত্রেও সেই সমস্ত বিধায়কদের আজ ক্লাস নেবেন দিদিমনি, এমনটাও দলের অন্দরে গুঞ্জন।

বিগত দেড় দুই মাস ধরে কর্মসূচি কেমন হল, সেই কর্মসূচি করতে গিয়ে নিচে তালায় বিধায়করা কি ধরনের সমস্যার সম্মুখীন হয়েছেন বা সাধারণ মানুষের মধ্যে থেকে ‘দিদিকে বলো’ কর্মসূচি নিয়ে কতটা ইতিবাচক বার্তা মিলেছে, সবকিছুই আজকের​ বৈঠকে আলোচনা হবে বলে তৃণমূল কংগ্রেস সূত্রে খবর। পুজোর পর বিধায়ক ও সাংসদদের সঙ্গে কেন্দ্রীয়ভাবে বিজয়া সম্মেলনীর আয়োজন হচ্ছে এদিন। সাংগঠনিক বৈঠকের পাশাপাশি চলবে মিষ্টিমুখ। প্রয়োজনে হতে পারে সাংগঠনিক রদবদলও।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *