নীল রায়।
অর্জুন গড়ে বড়সড় থাবা বসাল তৃণমূল! ভাটপাড়া (Bhatpara) পুরসভার ১২ জন বিজেপি কাউন্সিলর যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। বুধবার তৃণমূল ভবনে এক সাংবাদিক সম্মেলন করে তাঁরা বিজেপি থেকে তৃণমূলে (TMC) ফিরলেন। লোকসভা ভোটে ব্যারাকপুরে অর্জুন সিং (Arjun Singh) বিজেপি (BJP) প্রার্থী হিসেবে জয়ী হলে ভাটপাড়ার একঝাঁক কাউন্সিলর দিল্লি গিয়ে নাম লিখিয়েছিলেন গেরুয়া শিবিরে। এদিন তাদেরই ১২ জন ফিরলেন জোড়া ফুল শিবিরে ফিরে এলেন। ভোট পড়ার আগে কাঁচরাপাড়া হালিশহর নৈহাটি পৌরসভা ও বিজেপির হাত থেকে ছিনিয়ে নিয়েছে তৃণমূল।
এদিনের যোগদান পর্বে হাজির ছিলেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম, খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, প্রাক্তন সাংসদ দীনেশ ত্রিবেদী, জগদ্দলের বিধায়ক পরশ দত্ত ও নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিক প্রমুখ। কাউন্সিলরদের প্রত্যাবর্তন প্রসঙ্গে ফিরহাদ হাকিম (Firhad Hakim) বলেন, “আমেদাবাদের মত সন্ত্রাস হয়েছিল ভাটপাড়া জুড়ে। ভয় দেখিয়ে এইসব কাউন্সিলরদের বিজেপিতে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু ভয় দেওয়ার উপেক্ষা করে তারাই আবার তৃণমূলে ফিরে গেলে।”
পুরমন্ত্রী আরও দাবি করেন, এখন ভাটপাড়া পৌরসভা দখল কেবলমাত্র সময়ের অপেক্ষা। অর্জুন সিং ব্যারাকপুর (Barrackpur) থেকে সাংসদ হওয়ার কারণে ভাটপাড়া পৌরসভা চেয়ারম্যান পদ ছেড়ে দেন। বদলে এখন চেয়ারম্যান হয়েছেন তার ভাইপো সৌরভ সিং। সূত্রের খবর, তৃণমূলের পক্ষে ভাটপাড়া পৌরসভা চেয়ারম্যান হতে পারেন মকসুদ আলম। ভাইস-চেয়ারম্যান হতে পারেন অরুণ বন্দ্যোপাধ্যায়।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news