Breaking News
Home / TRENDING / কর্ণাটকে বাঙালি খেদাওয়ের বিরুদ্ধে সরব হলেন অধীর

কর্ণাটকে বাঙালি খেদাওয়ের বিরুদ্ধে সরব হলেন অধীর

নীল রায়।

অবৈধ বাংলাদেশী খুঁজতে গিয়ে কর্ণাটকে দেশের বাঙালিদের হেনস্থার বিরুদ্ধে সরব হলেন কংগ্রেসের লোকসভার দলনেতা অধীর চৌধুরী (Adhir chowdhry)। বুধবার এক লিখিত বিবৃতি প্রকাশ করে নিজের অবস্থান স্পষ্ট করলেন তিনি। বহরমপুরের সাংসদ বলেন, “অবৈধ বসবাসকারী বাংলাদেশীদের ব্যাঙ্গালোর থেকে বিতাড়ন করার সিদ্ধান্ত নিয়েছে কর্ণাটক (Karnataka) সরকার। কিন্তু অবৈধ অনুপ্রবেশকারী খুঁজতে বাংলার বাঙালি আর বাংলাদেশের বাঙালির ফারাক করার মত উপযুক্ত ব্যবস্থা কি কর্ণাটক সরকারের আছে!!!”

কর্ণাটকের ইয়েদুরাপপা সরকারকে কাঠগড়ায় তুলে অধীর বলেছেন, “কাজের সন্ধানে হাজার হাজার বাংলার মানুষ তথ্যনগরী ব্যাঙ্গালোরে বসবাস করে। বাংলাদেশী বিতাড়ন করতে গিয়ে বাংলার বাঙালি বিতাড়ন/হেনস্থা শুরু হবার সম্ভাবনা প্রবল।” তিনি আরও বলেন, “দুই দেশের বাঙালির বেশ, ভুষা, ভাষায় অনেক মিল, পশ্চিমবঙ্গ সরকারের বিষয়টা নিয়ে ভাবার দরকার।”

সম্প্রতি কাশ্মীরে (Kashmir) নিহত মুর্শিদাবাদের পাঁচজন শ্রমিকের মৃত্যর পর তৎপরতা বাড়িয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ওই পাঁচজন পরিবারের পাশে দাঁড়ানোর পাশাপাশি, কাশ্মীর থেকে ১৩৩ জন রাজ্যের শ্রমিককে ফিরিয়ে এনেছিলেন। সেই রেশ ধরে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে অধীর চৌধুরী বলেন, “বাংলার মুখ্যমন্ত্রী, ‘দিদি’ কে বলছি, পশ্চিমবঙ্গ সরকার শীঘ্র বিষয়টা নিয়ে কর্ণাটক সরকারের সাথে কথা বলুক। বাংলার বাঙালি, তারা যে ধর্মেরই হোক না কেন ― কোনো বৈষম্য বা লাঞ্ছনা মানা হবে না।”

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *