Breaking News
Home / TRENDING / “রাজ্যপাল বিজেপির লোক” আক্রমণ মমতার

“রাজ্যপাল বিজেপির লোক” আক্রমণ মমতার

নীল রায়।

“রাজ্যপাল বিজেপির লোক!” এভাবেই রাজ্যপাল জগদীপ ধনখড়কেকে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বৃহস্পতিবার বিকেলে তৃণমূল ভবনে দলীয় বিধায়কদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। সেখানেই রাজ্যপাল প্রসঙ্গে এক প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী বলেন, “রাজ্যপাল প্রসঙ্গে আমি কোনও উত্তর দেব না। হি ইস এ বিজেপি পার্টি ম্যান।”

এদিন সকালে রাজ্যপাল জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar) মন্তব্য করেন, গত তিন মাসে তিন মাসে ৩০০০ চিঠি পেয়েছেন রাজ্যের মানুষের স্বাস্থ্য পরিষেবার বেহাল দশা নিয়ে। সঙ্গে তিনি আরও বলেন, “কেন্দ্রীয় সরকারের চালু করা প্রকল্প আয়ুষ্মান ভারত চালু করতে দিচ্ছে না রাজ্য সরকার।” শুধু তাই নয়, এর আগেও রাজ্যপাল জগদীপ ধনখড় একাধিক ইস্যুতে রাজ্য সরকারের বিরুদ্ধে মন্তব্য করেছেন। তাতে তৃণমূল কংগ্রেসের হয়ে জবাব দিয়েছেন মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়।

সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে কালীপুজোয় রাজ্যপাল যোগ দিতে যাওয়ায় সম্পর্কের শীতলতা আসবে বলেই মনে করা হয়েছিল। কিন্তু তারপরেও সরকার বিরোধী মন্তব্য বন্ধ করেননি জগদীপ ধনখড়। ফলস্বরূপ এদিন সরাসরি মুখ্যমন্ত্রী রাজ্যপালকে সরাসরি বিজেপির (BJP) লোক বলে আখ্যা দিয়ে নিজের মনোভাব স্পষ্ট করে দিলেন মমতা।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *