চ্যানেল হিন্দুস্তান ব্যুরো: চাকরির কোনও নিরাপত্তা নেই, দেওয়া হয় না কোনও ভাতা, তার ওপর কেটে নেওয়া হচ্ছে বেতন। এমনই অভিযোগ তুলে এবার রাস্তায় নেমে বিক্ষোভ দেখাল দমকল বিভাগের প্রায় ১০০ জন অস্থায়ী কর্মী। শনিবার কাজ করতে গিয়ে মৃত্যু হয় দমকল বিভাগের এক অস্থায়ী কর্মীর। এই মৃত্যুর ঘটনা সামনে আসার পরেই …
আরও পড়ুন »করোনা পরীক্ষার ৪০ হাজার রিপোর্ট কী বকেয়া ? মুখ্যমন্ত্রীকে প্রশ্নের মুখে ফেললেন রাজ্যপাল
চ্যানেল হিন্দুস্তান ব্যুরো। “করোনা ভাইরাসের সংক্রমণের পরীক্ষার ৪০ হাজার রিপোর্ট কী বকেয়া রয়েছে ?” এমনটাই প্রশ্ন তুলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে ফের প্রশ্নের মুখে ফেললেন রাজ্যপাল জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar)। সোমবার সকালে পরপর দুটি টুইট করেন তিনি। প্রথম টুইটে রাজ্যপাল লেখেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের সোশ্যাল মিডিয়া মুখপাত্র ডেরেক ও’ব্রায়েনের কাছে আমি …
আরও পড়ুন »‘আত্মনির্ভর ভারতে’র মাধ্যমেই ঘুরে দাঁড়াবে অর্থনীতি দাবি অমিত শাহের
চ্যানেল হিন্দুস্তান ব্যুরো: করোনা সংক্রমনের জেরে সারা ভারত জুড়ে চলছে লকডাউন। এই লকডাউনের ফলে অর্থনীতির মেরুদন্ড পুরোপুরি ভেঙে পড়েছে। দেশে আর্থিক বৃদ্ধির হার ক্রমশ নিম্নমুখী। অনেক অর্থনীতিবিদদের মতে, করোনা পরবর্তীকালে পুরোপুরি শূন্য থেকে পথ চলা শুরু করবে ভারতীয় অর্থনীতি। কিন্তু তারপরেও ২০২৪ সালের মধ্যে ৫ ট্রিলিয়ন ডলার অর্থনীতিতে পৌঁছবে ভারত। …
আরও পড়ুন »কৃষ্ণাঙ্গ যুবকের মৃত্যুর ঘটনায় বিক্ষোভ অব্যাহত আমেরিকায়, পরিস্থিতি সামলাতে নামল বিশাল সেনা
চ্যানেল হিন্দুস্তান ব্যুরো: মিনিয়াপোলিসে কৃষ্ণাঙ্গ যুবকের মৃত্যুর ঘটনায় বিক্ষোভ অব্যাহত আমেরিকায়। টানা ৫ দিন ধরে হওয়া অশান্তি নিয়ন্ত্রণে আনতে অবশেষে আমেরিকার একাধিক জায়গায় নামানো হয়েছে সেনা। সম্ভবত দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমেরিকার রাস্তায় এত সেনা এর আগে নামেনি বলেই অনেকের ধারণা। এ দিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিক্ষোভকারীদের কুকুর লেলিয়ে, গুলি …
আরও পড়ুন »বাংলাদেশ মেডিকেল কলেজ কর্তৃপক্ষের দাবি করা করোনা ওষুধ নিয়ে গবেষণায় আইসিএমআর
চ্যানেল হিন্দুস্তান ব্যুরো। বাংলাদেশের দাবি করা করোনা ভাইরাসের ওষুধের ওপর গবেষণা শুরু করল আইসিএমআর (ICMR)। সম্প্রতি বাংলাদেশ দাবি করেছে, ডক্সিসাইক্লিন ও আইভারমেকটিন প্রয়োগে সেরে যাচ্ছেন করোনা ভাইরাসে আক্রান্ত রোগীরা। কারণ প্রসঙ্গে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতাল (Bangladesh Medical College Hospital) কর্তৃপক্ষ দাবি করেছে, ডক্সিসাইক্লিন ও আইভারমেকটিন প্রয়োগে সেরে যাচ্ছেন করোনা রোগীরা। …
আরও পড়ুন »বলিউডে নক্ষত্রপতন ! প্রয়াত সঙ্গীত পরিচালক ওয়াজিদ খান
চ্যানেল হিন্দুস্তান ব্যুরো। ফের নক্ষত্র পতন বলিউডে। প্রয়াত হলেন ওয়াজিদ খান (Wajid Khan)। মাত্র ৪২ বছর বয়সে মৃত্যু হল তাঁর। সোমবার মুম্বইয়ের একটি হাসপাতালে মৃত্যু হয় ওয়াজিদ খানের। জানা গিয়েছে, কিডনির সংক্রমণে মৃত্যু হয়েছে এই গায়ক তথা সঙ্গীত পরিচালকের। বেশ কয়েক দিন ধরে চেম্বুরের সুরানা হাসপাতালে ভর্তি ছিলেন ওয়াজিদ খান। …
আরও পড়ুন »আমফানে গাছের ক্ষয়ক্ষতি : রথের দিন কর্মীদের বৃক্ষরোপণের নির্দেশ দিলীপের
চ্যানেল হিন্দুস্তান ব্যুরো। আমফান ঘুর্ণিঝড়ের (Amphan Cyclone Strom) পর পরিবেশের ভারসাম্য রক্ষা করতে রথযাত্রার দিন রাজ্যের প্রতিটি নাগরিককে ২-৫ টি করে গাছ লাগাতে বললেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। আজ হাওড়ার বোটানিক্যাল গার্ডেন ঘুরে দেখেন তিনি। ঘূর্ণিঝড়ের কারণে বোটানিক্যাল গার্ডেনের বহু শতাব্দী প্রাচীন গাছ উপড়ে গিয়েছে, লন্ডভন্ড হয়ে …
আরও পড়ুন »ভারত-চিন সীমান্ত উত্তেজনা, ‘সামলে যাবে’ বললেন শাহ
চ্যানেল হিন্দুস্তান ব্যুরো: ভারত চিন চোখে চোখ রেখে লাদাখ সীমান্তে দাঁড়িয়ে থাকলেও, যুদ্ধের সম্ভাবনা এখনই নেই। রবিবার এমন বক্তব্যই উঠে এল স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের কথা থেকে। শাহ এদিন বলেন, চিনের সঙ্গে সামরিক স্তরে কথাবার্তা চলছে, কূটনৈতিক স্তরেও আলোচনা চলছে। তাঁর কথায় ‘আমার মনে হয় পরিস্থিতি সামলে যাবে।’ যদিও একই …
আরও পড়ুন »করোনা সংক্রমণে রেকর্ড বৃদ্ধি বাংলায়, একদিনে আক্রান্ত ৩৭১ জন
চ্যানেল হিন্দুস্তান ব্যুরো। পশ্চিমবঙ্গে একদিন করোনা ভাইরাসের (Coronavirus) সংক্রমণের রেকর্ড সংখ্যক বৃদ্ধি হল। রবিবার স্বাস্থ্য দফতর প্রকাশিত বুলেটিন অনুসারে গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৭১ জন, যা আগের রেকর্ডকেও ছাপিয়ে গেল। গত ২৭ মে থেকে ২৮ মে-র মধ্যে রাজ্যে এক দিনে করোনায় আক্রান্ত হয়েছিলেন ৩৪৪ জন। এখন …
আরও পড়ুন »৩০ জুন পর্যন্ত বন্ধ থাকবে রাজ্যের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান, জানিয়ে দিলেন শিক্ষামন্ত্রী
চ্যানেল হিন্দুস্তান ব্যুরো। অাগামী ৩০ জুন পর্যন্ত বন্ধ থাকবে রাজ্যের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান। স্পস্ট জানিয়ে দিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। রবিবার নাকতলার বাসভবনে সাংবাদিক সম্মেলন করেন তিনি। শিক্ষামন্ত্রী বলেছেন, “৩০ জুন পর্যন্ত সমস্ত স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে। কারণ পরীক্ষা বা পঠন-পাঠনের আগে আমাদের ছাত্রছাত্রীদের স্বাস্থ্য ভালো রাখা …
আরও পড়ুন »করোনার জেরে নতুন করে জুতো আবিষ্কার, নাক লম্বা জুতো দিয়ে কেল্লাফতে অভিজ্ঞ চর্মশিল্পীর
চ্যানেল হিন্দুস্তান ব্যুরো: কী না করে দেখাচ্ছে করোনা! এবার নতুন করে পৃথিবীতে জুতা আবিষ্কার করিয়ে ছাড়ল করোনা। রোমানিয়ান চর্মশিল্পী করোনা পরবর্তী যুগের উপযোগী জুতো নিয়ে এলেন বাজারে। গ্রেগরি লুপ। ট্রানসেলভেনিয়ার গ্রেগরি লুপ একদিন লক্ষ্য করেন অনেকেই মানছে না সামাজিক দূরত্ব। কাছাকাছি চলে আসছে আর বাড়িয়ে দিচ্ছে সংক্রমণের সম্ভাবনা। গ্রেগরি বুঝলেন …
আরও পড়ুন »১৪ বছরের নাবালিকাকে ঘুমের ওষুধ খাইয়ে নিয়মিত ধর্ষণ মামার, ওয়াকফের পরামর্শে পুলিশে অভিযোগ পরিবারের
চ্যানেল হিন্দুস্তান ব্যুরো: ১৪ বছরের এক নাবালিকাকে ধর্ষণের অপরাধে গ্রেফতার করা হল ৩৫ বছর বয়সী এক যুবককে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ জেলার উত্তেরস এলাকায়। ওই নাবালিকার পরিবারের তরফে জানানো হয়, কিছুদিন ধরে ওই নাবালিকার পেটের ব্যথা হচ্ছিল। পরিবারের লোকজন স্থানীয় এক বৈদ্যের কাছে নিয়ে যান ওই নাবালিকাকে। কিন্তু তারপরেও …
আরও পড়ুন »করোনা আবহে ৫০ শতাংশই টিকিট বিক্রি করবে বাংলাদেশ রেলওয়ে
চ্যানেল হিন্দুস্থান ব্যুরো, ঢাকা : নভেল করোনা ভাইরাসের (Coronavirus) কারণে দ’ মাসের বেশি বন্ধ থাকার পর দেশে সীমিত পরিসরে ট্রেন চলাচল শুরু হয়েছে আজ। শুরুর প্রথম দিনে আজ সারাদিনে আট জোড়া ট্রেন চলাচলের কথা রয়েছে। এছাড়া স্বাস্থ্যবিধি মেনে চলার তাগিদে সব ট্রেনের ৫০ শতাংশ টিকিট বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যার …
আরও পড়ুন »করোনা ভাইরাসের আক্রান্ত হয়ে বাংলাদেশে একদিনে সর্বোচ্চ ৪০ জনের মৃত্যু
চ্যানেল হিন্দুস্থান ব্যুরো, ঢাকা: কোভিড-১৯ আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৪০ জনের মৃত্যু হয়েছে বাংলাদেশে (Bangladesh)। যা একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এছাড়া এই সময়ে ২,৫৪৫ জন আক্রান্ত শনাক্ত হয়েছেন।এ নিয়ে আজ সকাল ৮টা পর্যন্ত দেশে সর্বমোট আক্রান্তের সংখ্যা ৪৭,১৫৩ জন। আজ রবিবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন হেলথ বুলেটিনে অধিদপ্তরের …
আরও পড়ুন »বেলুড়ে আবাসন ভেঙে পড়ে মৃত ১
চ্যানেল হিন্দুস্তান ব্যুরো। বেলুড়ের (Belur) একটি আবাসনের চারতলার বারান্দায় বসে গল্প করছিলেন দুই বোন।আচমকাই ভেঙে পড়ে বারান্দা। নিচে ছিটকে পড়েন দুই বোন। মৃত্যু হয় দীপ্তি ধুন্দের (৩২) এর। তাঁর দিদি অনুরাধা শর্মা(৩৬)-কে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে বেলুড় থানা এলাকার অম্বিকা টাওয়ার আবাসনে। এখানে এ …
আরও পড়ুন »ফের করোনার থাবা কলকাতা পুলিশে ! কোভিড আক্রান্ত নিউ মার্কেট থানার এসআই
চ্যানেল হিন্দুস্তান ব্যুরো। ফের কোভিড আক্রান্ত কলকাতা পুলিশের (Kolkata Police) এক আধিকারিক। পুলিশ সূত্রে খবর, নিউ মার্কেট থানা এক সাব ইন্সপেক্টর করোনায় আক্রান্ত হয়েছেন। রবিবার সকাল ১০টা নাগাদ রিপোর্ট হাতে পান তিনি। রিপোর্টে দেখা যায় নভেল করোন ভাইরাসে (Coronavirus) আক্রান্ত হয়েছেন এই আধিকারিক। আরও জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরেই তাঁর …
আরও পড়ুন »
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news