Breaking News
Home / TRENDING / বেলুড়ে আবাসন ভেঙে পড়ে মৃত ১

বেলুড়ে আবাসন ভেঙে পড়ে মৃত ১

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

বেলুড়ের (Belur) একটি আবাসনের চারতলার বারান্দায় বসে গল্প করছিলেন দুই বোন।আচমকাই ভেঙে পড়ে বারান্দা। নিচে ছিটকে পড়েন দুই বোন। মৃত্যু হয় দীপ্তি ধুন্দের (৩২) এর। তাঁর দিদি অনুরাধা শর্মা(৩৬)-কে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে বেলুড় থানা এলাকার অম্বিকা টাওয়ার আবাসনে। এখানে এ ব্লকের ব্যালকনি ভেঙে পড়ে রাত আটটা নাগাদ। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ।

আবাসনের বাসিন্দাদের অভিযোগ।দীর্ঘ প্রায় পনের বছর এই আবাসনের কোনো রকম রক্ষনাবেক্ষন হয়নি। হাওড়া পুর নিগমের প্রাক্তন পুর পিতা রাজীব থাম্মান ঘটনাস্থলে এসে জানান, আবাসনের বিপজ্জনক বেশ কিছু অংশ তারা ভেঙে ফেলে সারাবার কথা বললেও আবাসনের দেখভালের দায়িত্বে থাকা কেউই কর্ণপাত করেনি। সেই কারণেই এই দুর্ঘটনা বলে মন্তব্য করেছেন তিনি। এদিনের দুর্ঘটনার পর তদন্ত শুরু করেছে পুলিশ।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *