চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
বাংলাদেশের দাবি করা করোনা ভাইরাসের ওষুধের ওপর গবেষণা শুরু করল আইসিএমআর (ICMR)। সম্প্রতি বাংলাদেশ দাবি করেছে, ডক্সিসাইক্লিন ও আইভারমেকটিন প্রয়োগে সেরে যাচ্ছেন করোনা ভাইরাসে আক্রান্ত রোগীরা। কারণ প্রসঙ্গে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতাল (Bangladesh Medical College Hospital) কর্তৃপক্ষ দাবি করেছে, ডক্সিসাইক্লিন ও আইভারমেকটিন প্রয়োগে সেরে যাচ্ছেন করোনা রোগীরা। এই ওষুধে অ্যান্টিভাইরাল প্রপার্টি আছে। তাই করোনা ভাইরাসের সংক্রমণে থাকা রোগীদের ওপর ব্যবহার করে সুফল পাওয়া যাচ্ছে। তাই ডক্সিসাইক্লিন ও আইভারমেকটিন কোভিড ১৯ রোগের মোকাবিলায় অব্যর্থ ওষুধ হতে পারে। বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের এমন দাবির পরেই বিষয়টি নজরে আসে আইসিএমআরের। অভ্যন্তরীণ আলোচনার পর সিদ্ধান্ত হয়েছে ডক্সিসাইক্লিন ও আইভারমেকটিন গবেষণা করে দেখা হবে। নিজেদের গবেষণা শেষের আগে এই দুটি ওষুধকে সার্টিফিকেট দিতে নারাজ আইসিএমআর।
বাংলাদেশ মেডিকেল কলেজের চিকিৎসক মহম্মড তারেক আলম বলেছেন, “এই ওষুধে অ্যান্টিভাইরাল প্রপার্টি আছে। সার্স মহামারির সময় এটি ব্যবহার করা হয়েছিল। ডেঙ্গুতেও একইরকম উপকারী। তাছাড়া এই দুটি ওষুধের কোনও পার্শ্বপ্রতিক্রিয়া নেই।” তাই যে করোনা আক্রান্তরা হোম আইসোলেশনে রয়েছেন কিংবা হাসপাতালের কোভিড ওয়ার্ডে ভর্তি, তাঁদের উপর প্রাথমিক ভাবে এই ওষুধ প্রয়োগ করতে দেখার পরামর্শ দিচ্ছেন বাংলাদেশের এই স্বনামধন্য চিকিৎসক।
বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের এই দাবি কতটা সত্য, তা খতিয়ে দেখার জন্য পরীক্ষা শুরু করছে আইসিএমআর। আইসিএমআর-এর অভিজ্ঞ বিজ্ঞানী নিবেদিতা গুপ্ত বলেছেন, “আমরা খুব ভাল করে খুঁটিয়ে দেখছি ওষুধটির সবরকম দিক। কী কী ভাবে এটি কোভিডের বিরুদ্ধে কার্যকরী, তা বোঝার জন্য আরও ভাল করে দেখতে পরীক্ষা করতে হবে।” তিনি আরও বলেন, “আমরা জানার চেষ্টা করছি, কোভিডের রোগীদের শরীরে ঠিক কী ভাবে কাজ করবে এই ড্রাগ। আমরা দৃঢ় কোনও তথ্যপ্রমাণের অপেক্ষায় রয়েছি।” আইসিএমআর যদি বিষয়টি নিয়ে নিশ্চিত কোনও ফল পায় তবেই তা ভারতীয় চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার করা হবে। আপাতত আইসিএমআরের গবেষণা শেষ হওয়ার অপেক্ষায় সারা দেশ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news