Breaking News
Home / TRENDING / কৃষ্ণাঙ্গ যুবকের মৃত্যুর ঘটনায় বিক্ষোভ অব্যাহত আমেরিকায়, পরিস্থিতি সামলাতে নামল বিশাল সেনা

কৃষ্ণাঙ্গ যুবকের মৃত্যুর ঘটনায় বিক্ষোভ অব্যাহত আমেরিকায়, পরিস্থিতি সামলাতে নামল বিশাল সেনা

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো:

মিনিয়াপোলিসে কৃষ্ণাঙ্গ যুবকের মৃত্যুর ঘটনায় বিক্ষোভ অব্যাহত আমেরিকায়। টানা ৫ দিন ধরে হওয়া অশান্তি নিয়ন্ত্রণে আনতে অবশেষে আমেরিকার একাধিক জায়গায় নামানো হয়েছে সেনা। সম্ভবত দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমেরিকার রাস্তায় এত সেনা এর আগে নামেনি বলেই অনেকের ধারণা। এ দিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিক্ষোভকারীদের কুকুর লেলিয়ে, গুলি চালিয়ে শায়েস্তা করার হুমকি দিয়েছেন।

গত ২৬ মে আমেরিকার মিনিয়াপোলিসে শ্বেতাঙ্গ পুলিশের হাতে খুন হন কৃষাঙ্গ যুবক। খুনের সময় ডেরেক শভিন নামে ওই পুলিশকর্মী কৃষ্ণাঙ্গ যুবকের ঘাড়ে ৯ মিনিটের বেশি সময় ধরে হাঁটু দিয়ে চাপ দিয়েছিলেন। এর ফলেই মৃত্যু হয় ওই যুবকের। এই ঘটনা সামনে আসার পরই বিক্ষোভ শুরু হয় আমেরিকায়। লস অ্যাঞ্জেলস, শিকাগো, আটলান্টা-সহ হোয়াইট হাউসের সামনেও অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটে। আহত হয়েছেন বহু পুলিশ কর্মী। উত্তেজনা এতটাই ছড়িয়ে যায় যে ১৪টি শহরে কার্ফু জারি করে প্রশাসন। নামানো হয়েছে প্রচুর সেনা। বিক্ষোভকারীদের উস্কানি দিচ্ছেন অতি বামপন্থীরা এমনটাই মনে করছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি বলেন, “আমরা অল্প কয়েকজন অপরাধীকে শহরে হামলা চালাতে দেব না। আমার প্রশাসন এই হিংসা থামাবেই। আমরা সব ঠান্ডা করে দেব।”

এই খুনের ঘটনায় অভিযুক্ত পুলিশ অফিসারের বিরুদ্ধে ‘থার্ড ডিগ্রি’ খুনের মামলা দায়ের করেছে মার্কিন প্রশাসন। নিহত কৃষ্ণাঙ্গ যুবকের পরিবারের সঙ্গে কথা বলে সমবেদনা জানিয়েছেন ট্রাম্প। এই ঘটনার নিন্দা করেছেন প্রেসিডেন্ট পদে ডেমোক্রেট প্রার্থী জো বিডেন। প্রতিবাদে সরব হয়েছেন একাধিক হলিউড শিল্পী। সবারই একই প্রশ্ন, কেন বার বার আমেরিকায় অত্যাচারের স্বীকার হচ্ছেন কৃষ্ণাঙ্গরা।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *