Breaking News
Home / TRENDING / বলিউডে নক্ষত্রপতন ! প্রয়াত সঙ্গীত পরিচালক ওয়াজিদ খান

বলিউডে নক্ষত্রপতন ! প্রয়াত সঙ্গীত পরিচালক ওয়াজিদ খান

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

ফের নক্ষত্র পতন বলিউডে। প্রয়াত হলেন ওয়াজিদ খান (Wajid Khan)। মাত্র ৪২ বছর বয়সে মৃত্যু হল তাঁর। সোমবার মুম্বইয়ের একটি হাসপাতালে মৃত্যু হয় ওয়াজিদ খানের। জানা গিয়েছে, কিডনির সংক্রমণে মৃত্যু হয়েছে এই গায়ক তথা সঙ্গীত পরিচালকের। বেশ কয়েক দিন ধরে চেম্বুরের সুরানা হাসপাতালে ভর্তি ছিলেন ওয়াজিদ খান। সম্প্রতি অবস্থা খুবই খারাপ হয় তাঁর।

সংবাদসংস্থা পিটিআইকে সঙ্গীত পরিচালক সেলিম মার্চেন্ট বলেছেন, “কয়েক মাস আগে ওয়াজিদের কিডনি ট্রান্সপ্লান্ট হয়। কিন্তু সম্প্রতি আবার কিডনিতে সংক্রমণ হয় তাঁর। চারদিন ধরে ভেন্টিলেশনে ছিলেন তিনি। রবিবার থেকেই অবস্থা খারাপ হয়। সোমবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ওয়াজিদ।” ১৯৯৮ সালে সলমন খানের ‘প্যার কিয়া তো ডরনা কিয়া’ ছবি দিয়ে বলিউডে পা রাখেন সাজিদ-ওয়াজিদ জুটি।গর্ব, তেরে নাম, তুমকো না ভুল পায়েঙ্গে, পার্টনার, দবং ১, দবং ২, দবং ৩, ওয়ান্টেড, এক থা টাইগার ছবিতেও সঙ্গীত পরিচালনা করেছিলেন ওয়াজিদ। প্রসঙ্গত, করোনা ভাইরাসের সংক্রমণের জেরে এমনিতেই সঙ্কটে রয়েছে দেশ‌। তার মধ্যেই বলিউডে ক্ষতি স্বরূপ প্রয়াত হয়েছেন অভিনেতা ইরফান খান ও ঋষি কাপুর। তবে এই অভিনেতাদের তুলনায় অনেক কম বয়সেই চলে গেলেন ওয়াজিদ খান।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *