চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
পশ্চিমবঙ্গে একদিন করোনা ভাইরাসের (Coronavirus) সংক্রমণের রেকর্ড সংখ্যক বৃদ্ধি হল। রবিবার স্বাস্থ্য দফতর প্রকাশিত বুলেটিন অনুসারে গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৭১ জন, যা আগের রেকর্ডকেও ছাপিয়ে গেল। গত ২৭ মে থেকে ২৮ মে-র মধ্যে রাজ্যে এক দিনে করোনায় আক্রান্ত হয়েছিলেন ৩৪৪ জন। এখন পর্যন্ত এ রাজ্যে এটাই ছিল এক দিনে আক্রান্ত হওয়ার সর্বোচ্চ সংখ্যা। কিন্তু, সেই রেকর্ড বৃদ্ধির কারণে উদ্বেগে স্বাস্থ্য ভবন।স্বাস্থ্য দফতর প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় যে ৩৭১ জন নতুন করে আক্রান্ত হয়েছেন, তাঁদের বেশির ভাগই দক্ষিণবঙ্গের (২২২ জন)। এদের মধ্যে কলকাতায় ৭২, হাওড়ায় ৪৭, উত্তর ২৪ পরগনায় ৬০ এবং হুগলি ৪৩ জেলার বাসিন্দা।
বুলেটিন বলা হয়েছে, এই বৃদ্ধির ফলে রাজ্যে মোট করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৫,৫০১। গত ২৪ ঘণ্টায় রাজ্যে মারা গিয়েছেন ৮ জন। ফলে করোনায় মোট মৃতের সংখ্যাও বেড়ে দাঁড়াল ২৪৫। আরও ৭২ জন শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ থাকা অবস্থায় মারা গেছেন কো-মর্বিডিটির কারণে। ফলে পশ্চিমবঙ্গে করোনা ভাইরাসের সংক্রমণে মোট মৃত্যু ঘটেছে ৩১৭ জনের। পাশাপাশি, গত ২৪ ঘণ্টায় ১৮৭ জন সুস্থ হয়ে উঠে ছাড়াও পেয়েছেন। ফলে মোট করোনার বিরুদ্ধে জয়ীর সংখ্যাও এ রাজ্যে ২১৫৭। বাংলায় ডিসচার্জ রেট ৩৯.২১ শতাংশ। এই মুহূর্তে করোনা অ্যাকটিভ আছে ৩০২৭ জনের দেহে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news