চ্যানেল হিন্দুস্তান ব্যুরো:
কী না করে দেখাচ্ছে করোনা!
এবার নতুন করে পৃথিবীতে জুতা আবিষ্কার করিয়ে ছাড়ল করোনা।
রোমানিয়ান চর্মশিল্পী করোনা পরবর্তী যুগের উপযোগী জুতো নিয়ে এলেন বাজারে। গ্রেগরি লুপ। ট্রানসেলভেনিয়ার গ্রেগরি লুপ একদিন লক্ষ্য করেন অনেকেই মানছে না সামাজিক দূরত্ব। কাছাকাছি চলে আসছে আর বাড়িয়ে দিচ্ছে সংক্রমণের সম্ভাবনা।
গ্রেগরি বুঝলেন এদের বলে বোঝানো যাবে না। এদের লাইনে আনতে চাই জুতো! হ্যাঁ জুতো। জুতোই এদের বাধ্য করবে সামাজিক দূরত্ব মানতে।
সেই ১৬ বছর বয়েসে জুতো তৈরির কাজ শুরু করেছিলেন গ্রেগরি। ৩৯ বছর ধরে করে চলেছেন একই কাজ। অভিজ্ঞ চোখ আর মস্তিষ্ক। গ্রেগরি তৈরি করে ফেললেন লম্বা জুতো। এতটাই লম্বা জুতোর নাক যাতে দুজনে মুখোমুখি দাঁড়িয়ে কথা বললে দেড় মিটার ফাঁক থাকে। গ্রেগরির এই লম্বা জুতোর দাম ১১৫ মার্কিন ডলার।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news