Breaking News
Home / TRENDING / করোনা পরীক্ষার ৪০ হাজার রিপোর্ট কী বকেয়া ? মুখ্যমন্ত্রীকে প্রশ্নের মুখে ফেললেন রাজ্যপাল

করোনা পরীক্ষার ৪০ হাজার রিপোর্ট কী বকেয়া ? মুখ্যমন্ত্রীকে প্রশ্নের মুখে ফেললেন রাজ্যপাল

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

“করোনা ভাইরাসের সংক্রমণের পরীক্ষার ৪০ হাজার রিপোর্ট কী বকেয়া রয়েছে ?” এমনটাই প্রশ্ন তুলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে ফের প্রশ্নের মুখে ফেললেন রাজ্যপাল জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar)। সোমবার সকালে পরপর দুটি টুইট করেন তিনি। প্রথম টুইটে রাজ্যপাল লেখেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের সোশ্যাল মিডিয়া মুখপাত্র ডেরেক ও’ব্রায়েনের কাছে আমি জানতে চাই রাজ্যে কত টেস্ট রিপোর্ট আসা এখনও বাকি। আমি মুখ্যসচিবকে জানিয়েছিলাম সংখ্যাটা ৪০ হাজারের বেশি। এটা খুবই চিন্তার বিষয়। এভাবে রিপোর্ট আসতে দেরি হলে টেস্ট করার আসল উদ্দেশ্যই মাটি হবে।”

https://twitter.com/jdhankhar1/status/1267271164914614272?s=19

দ্বিতীয় টুইটে রাজ্যপাল ফের মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের (Mamata Banerjee Govt.) দেওয়া তথ্য নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। এক্ষেত্রে রাজ্যপাল লিখেছেন, “শুধুমাত্র গতকাল ৩৭১ জন কোভিড আক্রান্তের খবর পাওয়া গিয়েছে, যা রাজ্যে একদিনে সর্বাধিক। এগুলি সবই সেকেন্ডারি তথ্য, যা দিয়ে প্রতারণা করা হচ্ছে। এতে কারও ভাল হবে না। বিপদের মুহূর্তে এইসব প্রতারণা কাজ করে না। আনলকডাউন পিরিয়ড শুরু হওয়ার পরে মানুষের সামনে সঠিক তথ্য তুলে ধরতে হবে। তবেই মানুষ আরও সাবধান হবেন।”

প্রসঙ্গত, রবিবার স্বাস্থ্য দফতর প্রকাশিত বুলেটিন অনুসারে গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৭১ জন, যা আগের রেকর্ডকেও ছাপিয়ে গিয়েছে। র সর্বোচ্চ সংখ্যা। কিন্তু, সেই রেকর্ড বৃদ্ধির কারণে উদ্বেগে স্বাস্থ্য ভবন। স্বাস্থ্য দফতর প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় যে ৩৭১ জন নতুন করে আক্রান্ত হয়েছেন, তাঁদের বেশির ভাগই দক্ষিণবঙ্গে বাসিন্দা। মোট আক্রান্তের সংখ্যা ২২২ জন। এদের মধ্যে কলকাতায় ৭২, হাওড়ায় ৪৭, উত্তর ২৪ পরগনায় ৬০ এবং হুগলি ৪৩ জেলার বাসিন্দা। বুলেটিন বলা হয়েছে, এই বৃদ্ধির ফলে রাজ্যে মোট করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৫,৫০১। গত ২৪ ঘণ্টায় রাজ্যে মারা গিয়েছেন ৮ জন। ফলে করোনায় মোট মৃতের সংখ্যাও বেড়ে দাঁড়াল ২৪৫। আরও ৭২ জন শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ থাকা অবস্থায় মারা গেছেন কো-মর্বিডিটির কারণে। ফলে পশ্চিমবঙ্গে করোনা ভাইরাসের সংক্রমণে মোট মৃত্যু ঘটেছে ৩১৭ জনের।

সরকারের প্রকাশিত তথ্য সঠিক নয় বলেই এদিন টুইটারে প্রশ্ন তুলে দিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। প্রায় ৪০ হাজার করোনা ভাইরাসের (Coronavirus) সংক্রমণের রিপোর্ট চেপে পশ্চিমবঙ্গের মানুষকে যে যথেষ্ট ধন্দে রাখা হয়েছে, তাও উল্লেখ করেছেন তিনি। সম্প্রতি রাজভবন গিয়ে সরকারি তথ্য রাজ্যপালকে জানিয়ে আসেন মুখ্যসচিব রাজীব সিনহা। কিন্তু, সেই তথ্যে যে গরমিল রয়েছে, এবং সরকারি তথ্য পেয়ে যে রাজ্যের সাংবিধানিক প্রধান হিসেবে যে তিনি সন্তুষ্ট হননি, তাও সাফ জানিয়ে দিয়েছেন জগদীপ ধনখড়।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *