Breaking News
Home / TRENDING / করোনা আবহে ৫০ শতাংশই টিকিট বিক্রি করবে বাংলাদেশ রেলওয়ে

করোনা আবহে ৫০ শতাংশই টিকিট বিক্রি করবে বাংলাদেশ রেলওয়ে

চ্যানেল হিন্দুস্থান ব্যুরো, ঢাকা :

নভেল করোনা ভাইরাসের (Coronavirus) কারণে দ’ মাসের বেশি বন্ধ থাকার পর দেশে সীমিত পরিসরে ট্রেন চলাচল শুরু হয়েছে আজ। শুরুর প্রথম দিনে আজ সারাদিনে আট জোড়া ট্রেন চলাচলের কথা রয়েছে। এছাড়া স্বাস্থ্যবিধি মেনে চলার তাগিদে সব ট্রেনের ৫০ শতাংশ টিকিট বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যার পুরোটাই বিক্রি হচ্ছে অনলাইনে। রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন গতকাল রেল ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান।

সংবাদ সম্মেলনে রেলমন্ত্রী (Railway Minister) বলেন, “ট্রেনে প্রত্যেক যাত্রী নিজ নিজ সুরক্ষায় সচেষ্ট থাকবেন। সহযাত্রীদের সহযোগিতা করবেন। ভ্রমণের সময় যাত্রীদের অবশ্যই মাস্ক পরতে হবে। বর্তমান পরিস্থিতিতে ট্রেনে খাবার সরবরাহ বন্ধ থাকছে। আপাতত যাত্রার পাঁচদিন আগ পর্যন্ত অগ্রিম টিকিট বিক্রি করা হবে।” মন্ত্রী আরও বলেনন, “আজ থেকে ঢাকা-চট্টগ্রামের মধ্যে সুবর্ণ ও সোনারবাংলা এক্সপ্রেস, ঢাকা-সিলেটের মধ্যে কালনী এক্সপ্রেস, ঢাকা-পঞ্চগড়ের মধ্যে পঞ্চগড় এক্সপ্রেস, ঢাকা-চাঁপাইনবাবগঞ্জের মধ্যে বনলতা এক্সপ্রেস, ঢাকা-খুলনার মধ্যে চিত্রা এক্সপ্রেস ও চট্টগ্রাম সিলেটের মধ্যে পাহাড়িকা এক্সপ্রেস চলাচল করবে।”

৩ জুন থেকে আরো ১১টি ট্রেন চালু করা হবে। এগুলো হলো ঢাকা-দেওয়ানগঞ্জের মধ্যে তিস্তা এক্সপ্রেস, ঢাকা-বেনাপোলের মধ্যে বেনাপোল এক্সপ্রেস, ঢাকা-চিলাহাটির মধ্যে নীলসাগর এক্সপ্রেস, খুলনা – চিলাহাটির মধ্যে রূপসা এক্সপ্রেস, খুলনা-রাজশাহীর মধ্যে কপোতাক্ষ এক্সপ্রেস, রাজশাহী-গোয়ালন্দের মধ্যে মধুমতি এক্সপ্রেস, চট্টগ্রাম-চাঁদপুরের মধ্যে মেঘনা এক্সপ্রেস, ঢাকা-কিশোরগঞ্জের মধ্যে কিশোরগঞ্জ এক্সপ্রেস, ঢাকা-নোয়াখালীর মধ্যে উপকূল এক্সপ্রেস, ঢাকা-দেওয়ানগঞ্জের মধ্যে ব্রহ্মপুত্র এক্সপ্রেস ও ঢাকা-কুড়িগ্রামের মধ্যে কুড়িগ্রাম এক্সপ্রেস। সংবাদ সম্মেলনে রেলপথ মন্ত্রণালয়ের সচিব সেলিম রেজা, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক শামছুজ্জামানসহ মন্ত্রণালয় ও রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *