Breaking News
Home / TRENDING (page 159)

TRENDING

Get all news related to trending, trending news, photos trending, trending photos, viral photos, viral videos, viral pictures, trends on Facebook. trending on facebook, facebook trending news, videos on facebook, video news, trending news

বন্ধ চায়না অ্যাপ, ভারতের বিরুদ্ধে মুখ খুলল চীন

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো: ৫৯টি মোবাইল অ্যাপ নিষিদ্ধ করায় ভারত সরকারের তীব্র সমালোচনা করল চিন। মঙ্গলবার সংবাদসংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে চিনের বিদেশমন্ত্রকের মুখপাত্র ঝাও লিজিয়াং বলেন, ভারত সরকারের এই পদক্ষেপ খুবই চিন্তার। লিজিয়াংয়ের দাবি, “আমরা জোর দিয়ে বলছি চীন সরকার সর্বদা আন্তর্জাতিক ও স্থানীয় আইন-কানুন মেনে ব্যবসা করে। ভারতের ক্ষেত্রেও একই। …

আরও পড়ুন »

স্যানিটাইজ প্রক্রিয়া সম্পন্ন : আগামীকাল থেকে খুলছে কালীঘাট মন্দির

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো। আগামীকাল থেকে খুলে যাচ্ছে কালীঘাট মন্দির (Kalighat Temple)। সেই কারণেই মঙ্গলবার সকাল থেকেই কালীঘাট মন্দির সহ মূল দরজা ও মন্দির প্রাঙ্গন জীবাণুমুক্ত করার কাজ চলেছে। কালীঘাটের মন্দিরের ৫ নম্বর গেট থেকে জীবাণুমুক্ত করার কাজ শুরু হয়। অত্যাধুনিক কেমিক্যালের মাধ্যমে জীবাণুমুক্ত করার কাজ চলছে। ফিউমোলে নামে এক ধরনের …

আরও পড়ুন »

বাবা ছেলের মৃত্যুর ঘটনায় পুলিশের বিরুদ্ধে এফআইয়ের নির্দেশ দিল মাদ্রাস হাইকোর্ট

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো: তামিলনাড়ুতে বাবা-ছেলের মৃত্যুর ঘটনায় আজ মাদ্রাস হাইকোর্ট পোস্টমর্টেম রিপোর্টের ভিত্তিতে পুলিশি নির্যাতনকেই দায়ী করল। এবং একইসঙ্গে সথাঙ্কুলম থানার পুলিশের বিরুদ্ধে এফআইআর করার যথেষ্ট কারণ রয়েছে বলে জানিয়ে দিল। আজ বাবা জয়রাজ ও ছেলে ফেনিক্সের পোস্টমর্টেম রিপোর্ট মাদ্রাস হাইকোর্টে জমা দেওয়া হয়। সেই রিপোর্ট দেখে হাইকোর্টের বিচারপতির বেঞ্চ …

আরও পড়ুন »

টিকটক বন্ধ : যাদবপুর-বসিরহাটের মানুষ কোথায় পাবেন সাংসদের ? প্রশ্ন শ্রীলেখার

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো। টিকটক সহ ৫৯টি চিনা অ্যাপ গতকাল রাতেই ব্লক করার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার। টিকটকে অনেক সময় দেখা যেত তৃণমূলের দুই অভিনেত্রী সাংসদ মিমি-নুসরাতকে‌। দিন দশেক আগে টলিউডের নেপোটিজম ও স্বজনপোষণ নিয়ে মুখ খুলে বিস্ফোরণ ঘটিয়ে ছিলেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র (Shreelekha Mitra)। সেই শ্রীলেখাই আবারও সোশ্যাল মিডিয়ায় …

আরও পড়ুন »

ফের এক মারণ ভাইরাস চিনে, সতর্ক করলেন বিজ্ঞানীরা

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো: কোভিড-১৯ অতিমারীর জেরে গোটা বিশ্ব আজ বিপর্যস্ত। এই ভাইরাসের উৎপত্তিস্থল হিসেবে চিনকে দায়ী করা হলেও, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) সরকারিভাবে এখনও তা ঘোষণা করেনি। এরইমধ্যে ফের আরেকটি নতুন মারণ ভাইরাসের সন্ধান পাওয়া গেল চিনে। এই নতুন ভাইরাসটি ফ্লু ভাইরাসের মতোই হানিকর। গবেষণায় জানা গিয়েছে, নতুন এই ভাইরাসের …

আরও পড়ুন »

করোনায় আক্রান্ত নাইসেডের অধিকর্তা শান্তা দত্ত, ভর্তি করা হল বেলেঘাটা আইডিতে

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো। করোনা ভাইরাসের সংক্রমণে আক্রান্ত হলেন নাইসেডের (Niced) অধিকর্তা শান্তা দত্ত। মঙ্গলবার তাঁকে ভর্তি করা হয়েছে বেলেঘাটা আইডি হাসপাতালে। শান্তা দত্তর অবস্থা স্থিতিশীল বলেই জানা গিয়েছে। চিকিৎসকরা তাঁকে পর্যবেক্ষণে রেখেছেন। শুধু শান্তা দত্ত নন। নাইসেডের আরও এক অধিকর্তা করোনা ভাইরাসে (Coronavirus) আক্রান্ত হয়েছেন বলে খবর। যদিও স্বাস্থ্য ভবন …

আরও পড়ুন »

বেসরকারি বাস মালিকদের সুরাহা দিতে পেট্রোপণ্যের ভ্যাট কমান, মমতাকে পরামর্শ অধীরের

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো। বেসরকারি বাস রাস্তায় নামাতে নাজেহাল অবস্থা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারীকে পিছনে ফেলে নিজের দায়িত্ব নিয়েও কিছুতেই সমস্যার সমাধান করতে পারছেন না তিনি। অনুরোধের পর ভর্তুকি টোপ দিয়েও বেসরকারি বাস মালিকদের মন গলাতে পারেননি মুখ্যমন্ত্রী। এমন পরিস্থিতিতে যখন নাজেহাল অবস্থা সাধারণ যাত্রীদের। তখনই পেট্রোল-ডিজেলের দাম কমিয়ে …

আরও পড়ুন »

করোনা ভাইরাসের সংক্রমণের কারণে বাতিল সাফ চ্যাম্পিয়নশিপ

চ্যানেল হিন্দুস্থান ঢাকা ব্যুরো : চলতি বছরের সেপ্টেম্বর মাসে সাফ চ্যাম্পিয়নশিপ (SAAF Championship) টুর্নামেন্ট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল বাংলাদেশের রাজধানী ঢাকায়। এই টুর্নামেন্ট বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষ্যে অন্তর্ভুক্ত করা হয়েছিল। কিন্তু করোনা ভাইরাসের (Coronavirus) কারণে এমুহূর্তে সাফ চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হচ্ছে না। এই সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ) কতৃপক্ষ। …

আরও পড়ুন »

উল্টো রথযাত্রায় শারোদৎসবের কাঠামো পুজো হল শোভাবাজার রাজবাড়িতে

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো। করোনা ভাইরাসের সংক্রমণের আবহে একে একে বানচাল হয়ে গিয়েছে বাঙালির পার্বণ। কোভিডের দাপটে ম্লান হয়ে যেতে পারে শারোদৎসব। এমনটাই আশঙ্কা করছেন পশ্চিমবঙ্গবাসী। তেমন আশঙ্কার মধ্যেই জগন্নাথদেবের উল্টো রথযাত্রার দিন নিয়ম রীতি মেনেই উল্টো রথের দিন উত্তর কলকাতার শোভাবাজার (Shovabazar) রাজবাড়িতে হয়ে গেল মা দূর্গার কাঠামো পুজো। মঙ্গলবার …

আরও পড়ুন »

মুম্বইয়ে তাজের দুটি হোটেলে জঙ্গি হামলা, হুমকি এল পাকিস্তান থেকে

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো: ফোনে জঙ্গি হামলার হুমকি দেওয়া হল মুম্বইয়ের দুটি হোটেলকে। সোমবার রাতে মুম্বইয়ের কোলাবার দ্য তাজ মহল ও  বান্দ্রার তাজ ল্যান্ডস এন্ড হোটেলকে পাকিস্তান থেকে ফোন করে জঙ্গি হামলার হুমকি দেওয়া হয়। ফোনে নিজেকে ওই ব্যক্তি লস্কর-ই-তৈবার সদস্য বলেও জানান। এই ফোন আসার পরই হোটেল দুটির নিরাপত্তা কয়েকগুন …

আরও পড়ুন »

সপ্তাহ জুড়ে জোরালো বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গে

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো। বর্ষার শুরুতেই উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস। মঙ্গলবার আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। বুধবার ভারী বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে। বৃহস্পতিবার থেকে ফের অতিভারী বৃষ্টি দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে। অর্থাৎ উত্তরবঙ্গ জুড়ে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে। দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির …

আরও পড়ুন »

ভারতে ৩০০ শতাংশ বাড়ল সাইবার হামলার আশঙ্কা

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো: গলওয়ান উপত্যকায় ভারত ও চিনের সেনাবাহিনীর সংঘর্ষের পর থেকে চিনা হ্যাকারদের হামলার আশঙ্কা আরও বেড়েছে। সিঙ্গাপুরের সাইবার গবেষণা সংস্থা সাইফার্মার দাবি, ১৮ জুনের পর থেকে ৩০০ শতাংশ গতিবিধি বেড়েছে চিনা হ্যাকারদের। এমনকি তাদের লক্ষ্যও পরিবর্তন হয়েছে।  সাইফার্মার চেয়ারম্যান তথা সিইও কুমার রিতেশ বলেন, গবেষণায় দেখা গিয়েছে গলওয়ানে …

আরও পড়ুন »

আগামীকাল বিকেলে ৪টেয় প্রধানমন্ত্রীর জাতির উদ্দেশে ভাষণ

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো। মঙ্গলবার বিকেল চারটে নাগাদ জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) আগামীকাল দেশকে বার্তা দেবেন তা এখনও স্পষ্ট নয়। তবে মনে করা হচ্ছে মূলত, কোভিড মোকাবিলা এবং লকডাউনের শর্ত শিথিল করা নিয়েই বার্তা দিতে পারেন তিনি। বর্তমানে উভয় সংকট পরিস্থিতির মধ্য …

আরও পড়ুন »

৫৯টি চিনা অ্যাপ ব্লক করে দিল নরেন্দ্র মোদীর সরকার

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো। ভারতে চিনা অ্যাপের (China App) ব্যবহার বন্ধ করার জন্য দাবি জোরালো হচ্ছিল। এবার চিনা অ্যাপ ব্লক করার সিদ্ধান্ত জানিয়ে দিল কেন্দ্রীয় সরকার। সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের (Narendra Modi Govt.) সিদ্ধান্ত অনুসারে টিকটক, ইউসি ব্রাউজার-সহ মোট ৫৯টি অ্যাপ ব্লক করা হল। গত ১৫ জুন লাদাখ গালওয়ান উপত্যকায় …

আরও পড়ুন »

বামেদের সঙ্গে দীর্ঘমেয়াদি আন্দোলনের পক্ষে সওয়াল সোমেন মিত্রর

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো। দীর্ঘদিন পর পেট্রোপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে প্রদেশ কংগ্রেস এবং বাম (Left-Congress) দলগুলির যৌথ আন্দোলনে নামলেন। আর সেদিনই আগামী দিনগুলোতে একসঙ্গে প্রতিবাদ আন্দোলনে সামিল হওয়ার কথা বললেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র (Somen Mitra)। তিনি বলেছেন, “জনবিরোধী সরকারকে উৎখাত করতে হবেই। তাই আমরা একযোগে প্রতিবাদ কর্মসূচিতে সামিল …

আরও পড়ুন »

ভারত-চিন যুদ্ধের আবহে জুলাই মাসেই বায়ুসেনার হাতে আসছে রাফাল যুদ্ধবিমান

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো। যে রাফাল (Rafael) চুক্তি নিয়ে গত লোকসভা ভোটের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করেছিলেন বিরোধিরা। ভারত-চিন সীমান্তে যুদ্ধকালীন তৎপরতায় ভারতীয় বায়ু সেনার শক্তিবৃদ্ধি করতে আসছে সেই রাফাল যুদ্ধ বিমান। প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্রের খবর, আগামী ২৭ জুলাইয়ের মধ্যে প্রথম দফায় চারটি রাফাল জেট ভারতে পাঠিয়ে দেবে ফ্রান্স। সেগুলি …

আরও পড়ুন »