চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
করোনা ভাইরাসের সংক্রমণে আক্রান্ত হলেন নাইসেডের (Niced) অধিকর্তা শান্তা দত্ত। মঙ্গলবার তাঁকে ভর্তি করা হয়েছে বেলেঘাটা আইডি হাসপাতালে। শান্তা দত্তর অবস্থা স্থিতিশীল বলেই জানা গিয়েছে। চিকিৎসকরা তাঁকে পর্যবেক্ষণে রেখেছেন। শুধু শান্তা দত্ত নন। নাইসেডের আরও এক অধিকর্তা করোনা ভাইরাসে (Coronavirus) আক্রান্ত হয়েছেন বলে খবর। যদিও স্বাস্থ্য ভবন এখনও এ ব্যাপারে সরকারি ভাবে কিছু জানায়নি। কোভিড আক্রান্ত এই দুই অধিকর্তার সংস্পর্শে আসা নাইসেডের আরও ৩০ জন কর্মীর নমুনা পরীক্ষা হবে বলে জানা গিয়েছে।
করোনা সংক্রমণের প্রথম থেকেই কেন্দ্রীয় সরকারের ল্যাবরেটরি নাইসেডের এই ল্যাবে নমুনা পরীক্ষা হচ্ছে। তবে ল্যাবের একটি সূত্রের খবর, টেস্ট করার জায়গায় নিজে সরাসরি প্রায় কখনওই যেতেন না শান্তা দত্ত (Shanta Dutta)। তা সত্ত্বেও কীভাবে তিনি কোভিডে সংক্রমিত হলেন তা খতিয়ে দেখা হবে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news