Breaking News
Home / TRENDING / ভারতে ৩০০ শতাংশ বাড়ল সাইবার হামলার আশঙ্কা

ভারতে ৩০০ শতাংশ বাড়ল সাইবার হামলার আশঙ্কা

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো:

গলওয়ান উপত্যকায় ভারত ও চিনের সেনাবাহিনীর সংঘর্ষের পর থেকে চিনা হ্যাকারদের হামলার আশঙ্কা আরও বেড়েছে। সিঙ্গাপুরের সাইবার গবেষণা সংস্থা সাইফার্মার দাবি, ১৮ জুনের পর থেকে ৩০০ শতাংশ গতিবিধি বেড়েছে চিনা হ্যাকারদের। এমনকি তাদের লক্ষ্যও পরিবর্তন হয়েছে। 

সাইফার্মার চেয়ারম্যান তথা সিইও কুমার রিতেশ বলেন, গবেষণায় দেখা গিয়েছে গলওয়ানে সংঘর্ষের পর থেকে চিনা সেনা সমর্থিত হ্যাকারদের গতিবিধি আরও বৃদ্ধি পেয়েছে। আমরা এ বিষয়ে ভারতকে সতর্ক করেছি। এছাড়া আমরা লক্ষ্য করেছি আগে হ্যাকারদের যা লক্ষ্য ছিল, এখন সেই লক্ষ্যও পরিবর্তন হয়েছে। প্রাথমিকভাবে হ্যাকারদের লক্ষ্য ছিল দেশীয় শিল্প ও সরকারি সংস্থার ওপর। এর মধ্যে ছিল মোবাইল প্রস্তুতকারক সংস্থা, নির্মাণ শিল্প, টায়ার, সংবাদমাধ্যমের কোম্পানি এবং কিছু সরকারি সংস্থা। কিন্তু এখন হ্যাকারদের লক্ষ্য সম্পূর্ণ আলাদা। তারা এখন বিভিন্ন ওয়েবসাইটের ক্ষতি করে গ্রাহকদের বিভিন্ন সংবেদনশীল তথ্য মুছে দিতে ও চুরি করতে চাইছে।”

তিনি আরও জানান, আগে চাইনিজ হ্যাকাররা পাকিস্তান ও উত্তর কোরিয়ার হ্যাকারদের সাহায্য করত। এখন তারা সরাসরি নিজেদের হয়ে কাজ করছে এবং ভারতী থেকে তথ্য চুরি করার পরিকল্পনা করছে। এর আগেও চিনা হ্যাকারদের লক্ষ্য ছিল ভারত। তবে তখন আগ্রাসী মনোভাব ছিল না। লাদাখের উত্তেজনার পর থেকে পিপলস লিবারেশন আর্মি সমর্থিত হ্যাকাররা আক্রমণাত্মক হয়ে উঠেছে।”

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *