চ্যানেল হিন্দুস্তান ব্যুরো:
৫৯টি মোবাইল অ্যাপ নিষিদ্ধ করায় ভারত সরকারের তীব্র সমালোচনা করল চিন। মঙ্গলবার সংবাদসংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে চিনের বিদেশমন্ত্রকের মুখপাত্র ঝাও লিজিয়াং বলেন, ভারত সরকারের এই পদক্ষেপ খুবই চিন্তার।
লিজিয়াংয়ের দাবি, “আমরা জোর দিয়ে বলছি চীন সরকার সর্বদা আন্তর্জাতিক ও স্থানীয় আইন-কানুন মেনে ব্যবসা করে। ভারতের ক্ষেত্রেও একই। কিন্তু তারপরও ভারত সরকার যে ভাবে চায়না অ্যাপগুলি সেদেশে বন্ধ করে দিল, তাতে তাদের কোনও আইন বিঘ্নিত হয়েছে কিনা তা জানানোর প্রয়োজন রয়েছে।” অন্যদিকে বিশেষজ্ঞদের মতে, এই অ্যাপগুলোর মাধ্যমে কোটি কোটি টাকার ব্যবসা করে চিন। এখন অ্যাপগুলো বাতিল করায় আয় কমে যাবে চিনের। তাই চিন্তায় পড়েছে চিন।
উল্লেখ্য, সোমবার ভারত সরকার টিকটক, ইউসি ব্রাউজার, হেলো, লাইকি, ক্যাম স্ক্যানার সহ ৫৯টি চাইনিজ অ্যাপ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্তের পিছনে প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর চিনের আগ্রাসনই দায়ী করলেও এ প্রসঙ্গে নয়াদিল্লির যুক্তি, এই অ্যাপগুলো ব্যবহার করার ফলে নাগরিকদের গোপনীয়তা ও নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। বিভিন্ন ধরনের অপরাধমূলক কাজ করা হচ্ছে এই অ্যাপগুলো ব্যবহার করে। তাই এই সিদ্ধান্ত। ইতিমধ্যে গুগল প্লে স্টোর থেকে টিকটক অ্যাপটি সরিয়ে নিয়েছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news