চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
করোনা ভাইরাসের সংক্রমণের আবহে একে একে বানচাল হয়ে গিয়েছে বাঙালির পার্বণ। কোভিডের দাপটে ম্লান হয়ে যেতে পারে শারোদৎসব। এমনটাই আশঙ্কা করছেন পশ্চিমবঙ্গবাসী। তেমন আশঙ্কার মধ্যেই জগন্নাথদেবের উল্টো রথযাত্রার দিন নিয়ম রীতি মেনেই উল্টো রথের দিন উত্তর কলকাতার শোভাবাজার (Shovabazar) রাজবাড়িতে হয়ে গেল মা দূর্গার কাঠামো পুজো। মঙ্গলবার সকাল থেকেই নিয়ম-নীতি মেনে সমস্ত পুজো-অর্চনা হয় শোভাবাজার রাজবাড়িতে। আরে। আর এদিন কাঠামো পুজোর মাধ্যমেই দেবী প্রতিমার গড়ার কাজ শুরু হয়ে যায়। যে কাঠামো পুজো হয় সেই কাঠামো দিয়েই দেবী প্রতিমার দক্ষিণ পা প্রতিষ্ঠা হয় বলে জানিয়েছেন শোভাবাজার রাজবাড়ির সদস্য।
এবছর শোভাবাজার রাজবাড়ির পুজো ২৩১ তম বছরে পা দিতে চলেছে। ১৭৯০ সালে মহারাজা নবকৃষ্ণ দেব হাত ধরেই এই পুজো প্রতিষ্ঠিত হয় শোভাবাজার রাজবাড়িতে । এবছরও নিয়ম-নীতি মেনে পুজো করা হবে বলে জানিয়েছেন সেই বাড়ির সদস্য। তবে সামাজিক দূরত্ব বজায় রেখেই এবং সামাজিক নিয়মকানুন বজায় রেখেই করা হবে বলে জানিয়েছেন। কারণ করোনা ভাইরাসের (Coronavirus) সংক্রমণের আবহে দেশজুড়ে যে সমস্যার সৃষ্টি হয়েছে তা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর পাশাপাশি সেই বাড়ির সদস্য জানিয়েছেন এবারের পুজোয় বাইরের কোনও মানুষকে বা দর্শনার্থীকে শোভাবাজার রাজবাড়িতে প্রবেশ করতে দেওয়া হবে না। সেই কারণে তারা ক্ষমাপ্রার্থী বলেও জানিয়েছেন।
পাশাপাশি তিনি জানিয়েছেন, আজ যে কাঠামো পুজো হল, সেখান থেকেই দেবী মূর্তি দেবী প্রতিমা শুরু হয়ে যাবে এবং এই দেবী মূর্তি বা প্রতিমার কাজ সম্পূর্ণ হবে হয় শোভাবাজার রাজবাড়িতেই। শোভাবাজার রাজবাড়ির নিজস্ব মৃৎশিল্পী আছেন যিনি এই প্রতিমা গড়ার কাজ করেন । শুধু তাই নয় এবারে দেবী প্রতিমার উচ্চতা হবে ১৪ ফুট। কিন্তু ওজন অনেকটাই হালকা হবে ।তার কারণ প্রতিবছর প্রতিমার ওজন অনেকটাই বেশি হয় । এবছর হালকা করতে হবে তার কারণ যখন দেবীমূর্তি কাঁধে করে নিয়ে যাওয়া হবে সেক্ষেত্রে অনেক লোক লাগলে ,সামাজিক দূরত্ব বজায় রাখা যাবে না । তাই প্রতিমা হালকা তৈরি করা হবে। যাতে সহজে বহন করা যায়। এর পাশাপাশি আজকে শোভাবাজার রাজবাড়ীতে সকাল থেকেই উল্টোরথের পুজো শুরু হয়ে যায়।জগন্নাথদেবকে সকাল থেকেই পূজার্চনা করা হয়। নয দিনের মাথায় জগন্নাথ দেব মাসির বাড়ি থেকে আবার নিজের বাড়িতে ফিরে যান । সে অর্থে শোভাবাজার রাজবাড়ির মধ্যেই উল্টো রথ টানা হয় ।সামাজিক দূরত্ব বজায় রেখে নিজেরাই রথের দড়ি টান দেন বাড়ির সদস্যরা ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news