Breaking News
Home / TRENDING / টিকটক বন্ধ : যাদবপুর-বসিরহাটের মানুষ কোথায় পাবেন সাংসদের ? প্রশ্ন শ্রীলেখার

টিকটক বন্ধ : যাদবপুর-বসিরহাটের মানুষ কোথায় পাবেন সাংসদের ? প্রশ্ন শ্রীলেখার

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

টিকটক সহ ৫৯টি চিনা অ্যাপ গতকাল রাতেই ব্লক করার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার। টিকটকে অনেক সময় দেখা যেত তৃণমূলের দুই অভিনেত্রী সাংসদ মিমি-নুসরাতকে‌। দিন দশেক আগে টলিউডের নেপোটিজম ও স্বজনপোষণ নিয়ে মুখ খুলে বিস্ফোরণ ঘটিয়ে ছিলেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র (Shreelekha Mitra)। সেই শ্রীলেখাই আবারও সোশ্যাল মিডিয়ায় বোমা ফাটালেন। এবার তাঁর নিশানায় যাদবপুরের তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তী (Mimi Chakraborty) এবং বসিরহাটের তৃণমূল সাংসদ নুসরাত জাহান (Nusrat Jahan)। চিনা অ্যাপ টিকটক নিষিদ্ধ হওয়ার প্রসঙ্গ টেনে দুই তারকা সাংসদকে বিঁধলেন শ্রীলেখা। তিনি নিজের ফেসবুক প্রোফাইলে লেখেন, “টিকটক বন্ধ!! যাদবপুর এবং বসিরহাটের মানুষ তাদের সাংসদদের তাহলে কোথায় দেখতে পাবেন?” এখানেই শেষ নয়। অভিনেত্রী আরও লেখেন, “আহারে শুনে আমার চোখে জল চলে এল।”

https://m.facebook.com/story.php?story_fbid=10218561138444468&id=1376432968

প্রসঙ্গত, ২০১৯ সালের লোকসভা নির্বাচনে দাঁড়ানোর সময় থেকেই নেটিজেনদের আক্রমণের নিশানা হয়েছেন মিমি-নুসরাত। তাতেও দমে না গিয়ে দুই অভিনেত্রী চুটিয়ে টিকটক করেছেন কোমর দুলিয়ে। সম্প্রতি যখন নুসরাতের বাবা করোনা ভাইরাসের সংক্রমণে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন সেই সময় নিচে টিকটকে ভিডিও পোস্ট করে বিতর্ক বাড়িয়েছিলেন তিনি। সেই সময় নেটিজেনরা তাঁকে আক্রমণ করলে পাল্টা টিকটক করেই তার জবাব দিয়েছিলেন নুসরাত।

এছাড়াও মিমি নানা সময় টিকটকে ভিডিও পোস্ট করেন। লকডাউনের সময় এই দুই অভিনেত্রীর একাধিক টিকটক ভিডিও পোস্ট হয়েছিল। এতদিন কেবলমাত্র নেটিজেনদের নিশানা হতেন তাঁরা। এই প্রথম কোন টলিউডের অভিনেতা বা অভিনেত্রীর আক্রমণের নিশানা হলেন তারা। দু সপ্তাহ আগেই নিজের ইউটিউব চ্যানেলে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও ঋতুপর্ণা সেনগুপ্তকে নিয়ে নিজের কর্ম জীবনের অভিজ্ঞতা ভাগ করে নিয়ে টলিউডে হইচই ফেলে দিয়েছিলেন শ্রীলেখা। এ প্রসঙ্গে অবশ্য মিমি কিংবা নুসরাত কারও কোনও পালটা প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *