Breaking News
Home / TRENDING / বাবা ছেলের মৃত্যুর ঘটনায় পুলিশের বিরুদ্ধে এফআইয়ের নির্দেশ দিল মাদ্রাস হাইকোর্ট

বাবা ছেলের মৃত্যুর ঘটনায় পুলিশের বিরুদ্ধে এফআইয়ের নির্দেশ দিল মাদ্রাস হাইকোর্ট

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো:

তামিলনাড়ুতে বাবা-ছেলের মৃত্যুর ঘটনায় আজ মাদ্রাস হাইকোর্ট পোস্টমর্টেম রিপোর্টের ভিত্তিতে পুলিশি নির্যাতনকেই দায়ী করল। এবং একইসঙ্গে সথাঙ্কুলম থানার পুলিশের বিরুদ্ধে এফআইআর করার যথেষ্ট কারণ রয়েছে বলে জানিয়ে দিল।

আজ বাবা জয়রাজ ও ছেলে ফেনিক্সের পোস্টমর্টেম রিপোর্ট মাদ্রাস হাইকোর্টে জমা দেওয়া হয়। সেই রিপোর্ট দেখে হাইকোর্টের বিচারপতির বেঞ্চ জানিয়ে দেন, পোস্টমর্টেম রিপোর্টে মৃতদের শরীরে একাধিক ক্ষত চিহ্নের উল্লেখ করা হয়েছে। এর থেকে প্রমাণিত তাঁদের ওপর নির্যাতন চালানো হয়েছিল। তাই অভিযোগের ভিত্তিতে দোষী পুলিশ কর্মীদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হোক। একইসঙ্গে আদালত তিরুনেভেলির আইজি’র কাছে জানতে চেয়েছে, এই মামলা সিবিআইয়ের কাছে যাওয়ার আগে পুলিশ, সিবি বা সিআইডি দিয়ে তাঁরা তদন্ত করতে পারবেন কিনা। এমনকি এই সিধান্ত আজকে দুপুরের মধ্যেই আদালতকে জানাতে হবে। পাশাপাশি অভিযুক্ত তিন পুলিশ অফিসারকে আদালত অবমাননার দায়ে জবাব চেয়ে চার সপ্তাহের সময় দেওয়া হয়েছে।

তদন্তে বাধা দেওয়ার জন্য সোমবার অতিরিক্ত পুলিশ সুপারসহ তিন পুলিশ কর্মীকে আদালতে হাজির হতে নির্দেশ দিয়েছিলেন হাইকোর্টের বিচারপতি। এমনকি আদালত অবমাননার দায়ে তামিলনাড়ু সরকারকে ওই পুলিশ কর্মীদের অন্যত্র বদলির নির্দেশও দেওয়া হয়েছিল।

প্রসঙ্গত, তামিলনাড়ুর একটি মোবাইল দোকানে কাজ করত পি জয়রাজ ও তাঁর ছেলে ফেনিক্স। লকডাউনের মধ্যে অতিরিক্ত সময় ধরে দোকান খুলে রাখার কারণে তাঁদের গ্রেফতার করে থানায় নিয়ে যায় পুলিশ। ২৩ জুন কোভিলপট্টি হাসপাতালে মারা যান বাবা, ছেলে। এই মৃত্যুর জন্য পরিবারের লোকেরা তিন পুলিশ কর্মীকে দায়ী করেন। পরিবারের দাবি, থানায় নিয়ে গিয়ে বাবা ও ছেলেকে প্রচুর মারধর করেন পুলিশ কর্মীরা। এর ফলেই তাঁদের মৃত্যু হয়েছে। এই ঘটনায় অভিযুক্ত করা হয় সথাঙ্কুলম থানার এডিএসপি ডি কুমার, ডিএসপি সি প্রথাপন ও এক কনস্টেবলকে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *