Breaking News
Home / TRENDING (page 150)

TRENDING

Get all news related to trending, trending news, photos trending, trending photos, viral photos, viral videos, viral pictures, trends on Facebook. trending on facebook, facebook trending news, videos on facebook, video news, trending news

ভণ্ড বাবাদের আশ্রমে কি হচ্ছে? কেন্দ্র কে নজর দিতে নির্দেশ শীর্ষ আদালতের

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো: ‘ভণ্ড বাবাদে’র দ্বারা পরিচালিত বেআইনি আশ্রমগুলির দিকে কেন্দ্রের নজর প্রয়োজন বলে জানাল সুপ্রিম কোর্ট। বুধবার এক মামলার পরিপ্রেক্ষিতে সলিসিটর জেনারেল তুষার মেহতাকে বিভিন্ন আশ্রমে হওয়া অবৈধ কাজকর্মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিল সর্বোচ্চ আদালত। এদিন সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতি এসএ বোবদে বলেন, “এই দিকে নজর দিন। দেখুন, …

আরও পড়ুন »

অতিরিক্ত বৃষ্টির কারণে বন্যার আশঙ্কা উত্তরবঙ্গে

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো। উত্তরবঙ্গে (North Bengal) প্রবল বৃষ্টিপাতের ফলে বন্যার (Flood) আশঙ্কা দেখা দিয়েছে। এই বৃষ্টির কারণেই পাহাড়ি এলাকায় নামতে পারে ধস। গত কয়েক দিনে অতি সক্রিয় মৌসুমী অক্ষরেখা। মৌসুমী অক্ষরেখা উত্তরবঙ্গের দিকে ক্রমশ সরে যাবে। এই অক্ষরেখার পূর্বাংশ সরে উত্তরবঙ্গের হিমালয়ের পাদদেশ এলাকায় অবস্থান করবে। সক্রিয় মৌসুমী অক্ষরেখার পশ্চিম …

আরও পড়ুন »

করোনা-করুণ কলকাতায় খুশির খবর, মধ্যবিত্তের নাগালেই ইলিশের দাম

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো। অবশেষে কলকাতার বাজারে দেখা মিলল জলের রুপোলি ফসলের। বৃহস্পতিবার মানিকতলা বাজারে (Maniktala Market) দেখা গেল বাঙালির প্রিয় ইলিশ মাছ। দাম ও মধ্যবিত্তের নাগালের মধ্যেই। ইতিমধ্যে মানিকতলা বাজারে মাছ বাজারে ইলিশ মাছের আধিক্য চোখে পড়েছে। এই মুহূর্তে দীঘা ও রায়দিঘি থেকে মাছ আসছে কলকাতায়। ইতিমধ্যে দীঘার মোহনায ইলিশ …

আরও পড়ুন »

করোনা সন্দেহ, স্ত্রীকে ডিভোর্স দিতে চাইলেন স্বামী

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো: করোনা সংক্রমিত হয়েছেন এই সন্দেহে নিজের স্ত্রী ও দুই সন্তানকে ঘর ছাড়া করলেন স্বামী। ঘটনাটি গুজরাতের ভাদোদরার। খবর অনুযায়ী, ওই গৃহবধূ নিজের অসুস্থ মাকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন। হাসপাতালে যাওয়ার কারণে ওই গৃহবধূর করোনা হতে পারে, এই সন্দেহে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন তাঁকে বাড়ি থেকে বের করে দেন। …

আরও পড়ুন »

লকডাউন শুরুর আগে অনেকটাই ফাঁকা হাওড়া ব্রিজ

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো। আজ বিকেল ৫টা থেকে আবারও লকডাউন (Lockdown) শুরু হওয়ার আগেই হাওড়া ব্রিজের চিত্রটা যেন একটু অন্যরকম। বৃহস্পতিবার কর্মব্যস্ত সকালে হাওড়া ব্রিজে (Howrah Bridge) যে পরিমাণ জনসমাগম দেখা যায়, তার তুলনায় লোক সংখ্যা অনেক কম, ঠিক সেভাবে হাওড়া ব্রিজের ওপর দিয়ে চলাচল করা গাড়ির সংখ্যাও তুলনামূলক কম। তবে …

আরও পড়ুন »

৮ পুলিশ কর্মী খুনের দায়ে অবশেষে ধরা পড়ল গ্যাংস্টার বিকাশ দুবে

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো: অবশেষে ধরা পরল গ্যাংস্টার বিকাশ দুবে। আজ উত্তরপ্রদেশ পুলিশ সূত্রে জানানো হয়েছে, মধ্যপ্রদেশের উজ্জয়িনী থেকে গ্রেপ্তার করা হয়েছে বিকাশকে। গত শুক্রবার ৮ জন পুলিশ কর্মীকে খুন করার পর থেকে ফেরার ছিল বিকাশ। এর আগে মঙ্গলবার হরিয়ানার ফরিদাবাদের একটি হোটেলে মধ্যরাতে হানা দেয় ক্রাইম ব্রাঞ্চের একটি দল। কিন্তু …

আরও পড়ুন »

বলিউডে ফের ট্রাজেডি ! চলে গেলেন কমেডি কিং জগদীপ

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো। প্রয়াত হলেন অভিনেতা জগদীপ (Jagdeep)। বুধবার রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮১ বছর। কমিক চরিত্রে গত কয়েক দশক ধরে ভারতীয় দর্শকদের মনে জায়গা করে নিয়েছিলেন জগদীপ। তাঁর মৃত্যুতে বলিউডের একটি অধ্যায়ের সমাপ্তি ঘটল। শোলে, ফুল আউর কাঁটে, কুরবানী, পরোয়ানা, আন্দাজ আপনা আপনা, …

আরও পড়ুন »

করোনা সন্দেহে বেসরকারি হাসপাতালে চিকিৎসা না পেয়ে মৃত্যু যুবকের

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো। করোনায় আক্রান্ত হয়েছেন এই সন্দেহে হাসপাতালে চিকিৎসা না করায় এক যুবকের মৃত্যুর ঘটনা ঘটল। ঘটনায় ওই এলাকার এক বেসরকারি হাসপাতালে বিরুদ্ধে অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে বেহালা জনপদের ঠাকুরপুকুর এলাকায়।বুধবার সন্ধ্যায় ঠাকুরপুকুরের এক বেসরকারি হাসপাতালে এক যুবকের মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল । মৃত যুবকের নাম অনিকেত দাস, …

আরও পড়ুন »

আপনি কি হুগলির বাসিন্দা? তাহলে এখনই দেখে নিন জেলার কন্টেন্টমেন্ট জোনগুলি

নিজস্ব সংবাদদাতা: করোনার দাপটে ফের লকডাউন। হুগলি জেলার মোট ২১টি এলাকাকে কনটেনমেন্ট জোন হিসেবে ঘোষণা করা হল। শ্রীরামপুর এবং চন্দননগর মহকুমার এই কনটেনমেন্ট জোনগুলি হল ১৪টি পৌরসভা এলাকায় এবং ৭টি গ্রামীন এলাকায়। বুধবার হুগলি জেলাশাসক ওয়াই রত্নাকর জানান, কনটেনমেন্ট জোনের সঙ্গে কিছু বাফার জোনও এই লকডাউনের আওতায় পড়বে। জেলার চন্দননগর, …

আরও পড়ুন »

ফোনে কাঁদছেন করণ, সুশান্তের মৃত্যু প্রসঙ্গে বললেন করণের বন্ধু

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো: সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর সোশ্যাল মিডিয়ায়  তীব্র নিন্দার মুখে পড়তে হয়েছে একাধিক বলিউড সেলিব্রিটিকে। করণ জোহর, সলমন খান, আলিয়া ভট্ট, সোনম কাপুর সহ আরও অনেকের বিরুদ্ধে স্বজনপোষণের অভিযোগ ওঠে। সুশান্ত ফ্যানদের তীব্র ক্ষোভের মুখে পড়েন করণ জোহর। এরজন্য নাকি কেঁদেছিলেন করণ, এমনটাই জানালেন করণের এক পরিচালক …

আরও পড়ুন »

ভারত-চিন যুদ্ধ হলে মার্কিন সেনাবাহিনী থাকবে ভারতের পক্ষে, ইঙ্গিত দিল হোয়াইট হাউস

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো। চিনের সঙ্গে যুদ্ধ হলে ভারতের পাশেই থাকবে মার্কিন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী। হোয়াইট হাউসের এক গুরুত্বপূর্ণ সূত্র মারফত এমনই দাবি করেছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা ‘ফক্স নিউজ’। হোয়াইট হাউসের চিফ অফ স্টাফ মার্ক মিডোজ (Mark Midos) বলেছেন, “চিন বা অন্য কোনও দেশ সর্বশক্তিমান হয়ে বিশ্বের লাগাম নিজেদের হাতে নেবে, এমনটা …

আরও পড়ুন »

দেশের গণ্ডি পেরিয়ে, আন্তর্জাতিক মঞ্চে বিশ্ববাসীর উদ্দেশে ভাষণ দেবেন মোদী

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো: দেশের গণ্ডি ছাড়িয়ে এবার আন্তর্জাতিক মঞ্চে বিশ্ববাসীর উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার ব্রিটেনে ‘ইন্ডিয়া গ্লোবাল উইক ২০২০’ অনুষ্ঠানে প্রধান ও অন্যতম বক্তা হিসেবে অংশ নেবেন মোদী।  করোনা পরবর্তী বিশ্বে কিভাবে ব্যবসা-বাণিজ্য উন্নতি করা যায় তা সম্পর্কে নিজের মত প্রকাশ করবেন মোদী। সূত্রের খবর, করোনা পরবর্তীকালে …

আরও পড়ুন »

চিনের সঙ্গে সম্পর্ক নেই, নিজেদের অবস্থান স্পষ্ট করল ‘জুম’

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো: জনপ্রিয় ভিডিয়ো অ্যাপ ‘জুম’, (Zoom) একটি চায়না অ্যাপ এবং এটিকেও নিষিদ্ধ করতে হবে। এই দাবি জানিয়ে সোশ্যাল মিডিয়ায় অনেকেই সরব হয়েছেন। সোশ্যাল মিডিয়ার দাবিকে খারিজ করে দিয়ে নিজেদের পরিচয় সম্পর্কে ভারতের জনগণকে আশ্বস্ত করল জুম। সংস্থাটির তরফেই জানানো হয়েছে, জুম একটি আমেরিকান কোম্পানি এবং এটি আগামীদিনে ভারতে …

আরও পড়ুন »

পচনন্দা থেকে রবীন, ববি হাকিমের মিনি পাকিস্তান রণক্ষেত্র হলে খাঁড়া নেমে আসে পুলিশের ঘাড়ে

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো। আইপিএস রঞ্জিত কুমার পচনন্দা (Ranjit Kumar Pachnanda) থেকে শুরু করে থানা স্তরের ওসি রবিন বন্দোপাধ্যায়। ট্র্যাডিশন সেই চলছেই। শাসকদলের অন্দরমহলের অশান্তি প্রকাশ্যে এলেই ববি হাকিমের মিনি পাকিস্তানে শাস্তির খাড়া নেমে আসে পুলিশের ঘাড়ে। শাসকদলের দুই গোষ্ঠীর মারামারিতে রণক্ষেত্র হল মেটিয়াবুরুজ, আর তাতেই বিদায় ঘন্টা বেজে গেল থানার …

আরও পড়ুন »

টিভি ছেড়ে আকাশের দিকে তাকান, আপনার অপেক্ষায় মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র ও শনি

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো: বিগত কয়েকদিনে দুটি চন্দ্রগ্রহণ (৫ জুন ও ৫ জুলাই) এবং একটি সূর্য গ্রহণের (২১ জুন) সাক্ষী থেকেছে মানুষ। কিন্তু এখানেই শেষ নয়। যাঁরা সৌরজগত বা মহাকাশ নিয়ে চর্চা করতে ভালোবাসেন, তাঁদের জন্য রয়েছে বড় চমক। আগামী কিছুদিনের মধ্যে শুক্র, বুধ, বৃহস্পতি, শনি এমনকি মঙ্গল গ্রহকেও খালি চোখে …

আরও পড়ুন »

সুভাষ মুখোপাধ্যায়ের সাক্ষাৎকার ছুঁড়ে ফেলে দিয়ে ছিলেন জ্যোতিবাবু

দেবক বন্দ্যোপাধ্যায় : ২০০০ সাল। সদ্য মুখ্যমন্ত্রীত্ব থেকে অবসর নিয়েছেন জ্যোতি বসু। উল্টোডাঙায় কৃষি বিপণন দফতরের একটি অনুষ্ঠান। প্রধান অতিথি জ্যোতি বসু। বিকেল চারটের সময় তাঁর আসার কথা। সাংবাদিকরা মূলত তাঁর টানেই তিনটে সাড়ে তিনটে থেকে জড়ো হয়েছে অনুষ্ঠান প্রাঙ্গনে। কাঁটায় কাঁটায় চারটে, তাঁর কনভয় এসে থামল। মূল মঞ্চের পাশে …

আরও পড়ুন »