Breaking News
Home / TRENDING / সপ্তাহ জুড়ে জোরালো বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গে

সপ্তাহ জুড়ে জোরালো বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গে

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

বর্ষার শুরুতেই উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস। মঙ্গলবার আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। বুধবার ভারী বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে। বৃহস্পতিবার থেকে ফের অতিভারী বৃষ্টি দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে। অর্থাৎ উত্তরবঙ্গ জুড়ে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে। দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার থেকে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়াতে বৃহস্পতিবার ভারী বৃষ্টির পূর্বাভাস।

কলকাতায় আংশিক মেঘলা আকাশ । বজ্রবিদ্যুৎ-সহ দু-এক পশলা বৃষ্টিপাতের সামান্য সম্ভাবনা । বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আদ্রতা জনিত অস্বস্তি থাকবে।কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.২ ডিগ্রি । গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ৩৪.৬ ডিগ্রী। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৭৯ থেকে ৯৫ শতাংশ। গত ২৪ ঘন্টায় বৃষ্টি হয়েছে সামান্য ০.৯ মিমি।
মৌসুমী অক্ষরেখা ফিরোজপুর, দিল্লি, ডালটনগঞ্জ, জামশেদপুর হয়ে পশ্চিমবঙ্গের দীঘার ওপর দিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। ফলে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয়বাষ্প ঢুকছে রাজ্যে। যার ফলে সপ্তাহ জুড়ে জোরালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *